জগন্নাথপুর প্রতিনিধি:
অমর একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে। দিবসের শুরুতে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন প্রভাত ফেরি শেষে প্রবীন আওয়ামী লীগ নেতা জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের অভিভাবক সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিদ্দিক আহমদের নেতৃত্বে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করা হয়। দুপুরে দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ একুশ আমাদের অহংকার উল্লেখ করে বলেন মহান শহীদ দিবস ১৯৫২সালের ২১ ফেব্রুয়ারী তৎক্ষালীন পূর্ব বাংলার মানুষের জীবনে এক ঐতিহাসিক ঘটনা। তিনি মাতৃভাষা বাংলার মর্যাদা রাখতে গিয়ে যারা আত্মহুতি দিয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মোশাহিদ, সহ-সভাপতি জেলা পরিষদ সদস্য সৈয়দ সাবির মিয়া, যুক্তরাজ্যের মিডল্যান্ড আওয়ামী লীগের সহ সভাপতি আকমল খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, তথ্য ও গবেষনা সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, সহ প্রচার সম্পাদক ফিরোজ আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বকুল, সাবেক সাংগঠনিক সম্পাদক আসম আবু তাহিদ, পৌর আওয়ামী লীগের সভাপতি ডা: আব্দুল আহাদ, সাধারন সম্পাদক হাজী ইকবাল হোসেন ভুইয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম,প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আব্দুল হাই, সাংস্কৃতি সম্পাদক শুকুর আলী ভূইয়া, রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুন্দর আলী, সাধারন সম্পাদক ডা: ছদরুল ইসলাম, পাইলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আপ্তাব উদ্দিন, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক দ্বিপক মিজানুর রহমান মাস্টার, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফুর, সাধারন সম্পাদক আলা উদ্দিন, পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনু মোহাম্মদ মতছির, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দ মনোয়ার আলী, আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ সাধারন সম্পাদক আবুল কয়েছ ঈসরাইল, সৈয়দপুর আর্দশ কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন সহ সভাপতি মাহবুবুর রহমান, সহ সভাপতি এম ফজরুল ইসলাম, পৌর কাউন্সিলার দিলোয়ার হোসেন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রোহান মিয়া, উপজেলা স্বেচ্ছা সেবক লীগ সভাপতি হাবিবুর রহমান, সাধারন সম্পাদক এম মোতাহির আলী, যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান সুমন, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি যুক্তরাষ্ট্র প্রবাসী লিটন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফর্জো ইসলাম মুন্না, সহ সভাপতি মুহিবুর রহমান লিটু, সাধারন সম্পাদক শাহ রুহেল আহমদ, আব্দুল মুকিত, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক তানভীর আলম পিয়াস, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভূইয়া, রাজিব চৌধুরী বাবু,আক্তার হোসেন, উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক সজিব রায় দূজয়, সমাজ কল্যাণ ওয়াশিম কামালী, দপ্তর এমডি মুন্না,কলেজ ছাত্রলীগ সভাপতি রুয়েল আহমদ, সাধারন সম্পাদক তাহা আহমদ, মাসুম আহমদ, হাসান আদিল, মিসবাহ আহমদ প্রমূখ।