স্টাফ রিপোর্টঃ
উপজেলার জগন্নাথপুর পৌরশহরের লুদরপুর দক্ষিণপাড়া এলাকায় যুক্তরাজ্য প্রবাসীদের অর্থায়নে পুন নির্মিত লুদরপুর দক্ষিণপাড়া জামে মসজিদের উদ্ধোধন করা হয়েছে। শুক্রবার লুদরপুর দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী শিক্ষানুরাগী দানশীল ব্যাক্তিগন, এলাকার বিশিষ্ট জন এবং সমাজকর্মী যুবক-তরুন মুসল্লীদের উপস্থিতিতে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে পুন নির্মিত আধুনিকায়ন লুদরপুর দক্ষিণপাড়া জামে মসজিদের উদ্ধোধন করা হয়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী শেখ বেলাল আহমদ, নাজমুল হোসাইন, আব্দুল হালিম, ফরহাদ আহমদ, আব্দুল ওয়াহিদ, পারভেজ আহমদ, সলমান মিয়া, শেখ ফনু মিয়া, লুদরপুর দক্ষিণপাড়া জামে মসজিদের মুতায়াল্লী জগন্নাথপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আবুল লেইছ, ক্যাশিয়ার মো. সুজাত মিয়া, সমাজকর্মী সিদ্দিক আহমদ, মাসুক মিয়া, গৌছ মিয়া, সজ্জাদ মিয়া, শেখ ফজর আলী, হাজী মবশি^র আলী, মাস্টার আবু তাহিদ, কছির মিয়া, কাপ্তান মিয়া, আকবর মিয়া, ফয়জন নূর, জাহাঙ্গীর মিয়া, আবুল কাহার, আক্তার মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
জুমার নামাজ শেষে মসজিদ পুন নির্মাণে আর্থিক সহায়তাকরি যুক্তরাজ্য প্রবাসী ও এলাকাবাসী সহ বিশ^ মুসলিম উম্মার রহমত বরকত মাগফিরাত এবং শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন লুদরপুর দক্ষিণপাড়া জামে মসজিদের ইমাম মাদ্রাসা শিক্ষক হাফিজ মাওলানা শিহাব উদ্দিন।
জগন্নাথপুর পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও লুদরপুর দক্ষিণপাড়া জামে মসজিদের মুতায়াল্লী আবুল লেইছ জানান, এলাকাবাসী কর্তৃক ১৯৬৯সালে মসজিদটি প্রতিষ্টিত হয়। প্রায় ৫০ বছর পর চলতি বছরের শুরুতেই লুদরপুর দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা যুক্তরাজ্যে বসবাসরত শিক্ষানুরাগী দানশীল ব্যাক্তিদের অর্থায়নে ১তলা বিশিষ্ঠ জামে মসজিদটি পুন-নির্মাণ সহ আধুনিকায়ন করা হয়েছে।