১১:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে পূর্ব শত্রুতার জেরে ইউপি সদস্য সহ ৩ জনকে কুপিয়ে আহত

  • Update Time : ০৪:৪৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০১৯
  • / 683

স্টাফ রিপোর্ট
জগন্নাথপুরে পূর্ব শত্রুতা জেরে ২জন ইউপি সদস্য সহ ৩জনকে কুপিয়ে আহত করেছে এক যুবক। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের দাসনোয়াগাঁও গ্রামে । আহত সাবেক ইউপি সদস্য অনিল দাস (৫৫) ও রসময় দাসকে (৬৫) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত চম্পা রাণী দাসকে (২৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানা যায় দাসনোয়াগাঁও গ্রামের গোপেন্দ্র দাসের ছেলে গবিন্দ দাস (৩৫) এর সাথে গ্রামের বার্ষিক কীর্ওন অনুষ্টানে ডেকোরেটার্সের মালামাল নিয়ে বিরোধের জের ধরে গোবিন্দ দাস ও সাবেক ইউপি সদস্য অনিল দাসের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়। এর জের ধরে বৃহস্পতিবার গোবিন্দ দাস সাবেক ইউপি সদস্য অনিল দাসকে তার বাড়িতে ডেকে নিয়ে কুপিয়ে আহত করে ।পরে হামলাকারি যুবক গোবিন্দ দাস একই পাড়ার সাবেক ইউপি সদস্য রসময় দাসের বাড়িতে গিয়ে হামলা চালিয়ে রসময় দাস ও চম্পা রাণী দাসকে কুপিয়ে আহত করে ।

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুরে পূর্ব শত্রুতার জেরে ইউপি সদস্য সহ ৩ জনকে কুপিয়ে আহত

Update Time : ০৪:৪৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০১৯