জগন্নাথপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ৮
- Update Time : ০৯:৩২:৫৬ অপরাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০১৯
- / 619
স্টাফ রিপোর্টঃ
জগন্নাথপুর থানা পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলার পলাতক আসামী ৮জনকে গ্রেফতার করেছে । রবিবার থানার এস আই অনুজ কুমার দাস, এস আই আতিকুল আলম খন্দকার , এস আই আফছার আহমেদ, এ এস আই মুক্তার হোসেন ও এ এসআই মোশাহিদ মিয়ার নেতৃত্বে পুলিশ দল জগন্নাথপুর উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়ানা ভুক্ত আসামী মীরপুর ইউনিয়নের বাউর কাপন গ্রামের রুসমত উল্লার ছেলে মনিরুজ্জামান রুবেল জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই এলাকার মৃত তাহির উল্লার ছেলে কবির মিয়া (৫০) , কবির মিয়ার ছেলে আব্দুন নুর , কুহিনুর মিয়া, চিলাউড়া হলদিপুর ইউনিয়নের গয়াস পুর গ্রামের ছুরাব উল্লার ছেলে তাজুল ইসলাম, সমদল গ্রামের কুয়াজ উল্লার ছেলে হামদু মিয়া, পাইলগাঁও ইউনিয়নের কাতিয়া গ্রামের মোশাহিদ মিয়ার ছেলে দানা মিয়া, ও পূর্ব কাতিয়া গ্রামের মোজাফ্ফরের ছেলে মুসলিম মিয়া। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী জানান গ্রেফতারকৃত আসামীরা বিভিন্ন মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী। রবিবার গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।










