জগন্নাথপুরে বিশাল গণ সংবর্ধনা ব্রিটেনে সাধারণ মানুষের কল্যাণে রাজনীতি করছি …………………………………………মেয়র ফুলজার আহমদ
- Update Time : ০১:২২:০৫ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০১৯
- / 985

মোঃ আব্দুল হাই জগন্নাথপুর.
বিপুল উৎসাহ উদ্দিপনা আনন্দ মুখর পরিবেশে জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের সাচায়ানী গ্রামের কৃতি পুরুষ যুক্তরাজ্যের ইয়র্কশায়ার কিতলি শহরের মেয়র মোঃ ফুলজার আহমদকে তাঁর নিজ জন্ম মাটি সাচায়ানী গ্রামে বিশাল গণ সংবর্ধণা প্রদান করা হয়েছে । রবিবার সাচায়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত বিশাল গণ সংবর্ধনাকে ঘীরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গ্রামের শিশু কিশোর সহ সকল বয়েসী নারী পুরুষদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে উঠে অনুষ্টান স্থল।দুপুরে পুলিশ প্রটোকৌলে মেয়র ফুলজার আহমদ সহ ব্রিটিশ প্রতিনিধি দল বিশাল গাড়ী বহরে সাচায়ানী সরকারি প্রাথািমক বিদ্যালয়ের মাঠে এসে পৌছলে এলাকাবাসী ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা মেয়র ফুলজার আহমদ সহ ব্রিটিশ প্রতিনিধি দলের সদস্যদের উষ্ণ ফুলেল শুভেচ্ছা জানান । এ সময় সাচায়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কাউট দল জাতীয় সংগীত পরিবেশন করেন।গণ সংবর্ধনায় সংবর্ধিত অতিথির বক্তব্যে মেয়র ফুলজার আহমদ বলেন আমি মেয়র নির্বাচিত হওয়ায় এটা শুধু আমার গর্ব নয় আপনাদের গর্ব। তিনি বলেন ছোট সময় থেকেই ব্রিটেনে বসবাস করলেও দেশ ও এলাকার প্রতি রয়েছে আমার নাড়ির টান। ব্রিটেনে সাধারন মানুষের কল্যানে রাজনীতি করছেন উল্লেখ করে তিনি বলেন ব্রিটেনে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের কল্যাণে কাজ করতে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি তার নিজ গ্রাম সাচয়ানীর শৈশব ও পারিবারিক অসংখ্য স্মৃতি তুলে ধরে তার মরহুম পিতা আব্দুল বারির আত্মার মাগফিরাত কামনা করেন। মেয়র ফুলজার আহমদ এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে যুক্তরাজ্যের ইডেন প্রজেক্টের ডেলিগেট সদস্যরা তার জন্ম মাটিতে আসায় তাদের প্রতি অভিনন্দন জানান। সাচায়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি এলাকার প্রবীণ মুরব্বি আলহাজ্ব আব্দুল জব্বারের সভাপতিত্বে ও সাচায়ানী গ্রামের বাসিন্দা মীরপুর ইউনিয়নের শ্রীরামসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালিকের পরিচালনায় সংবর্ধনা অনুষ্টানে বক্তব্য রাখেন যুক্তরাজ্যের ইডেন প্রজেক্টের ডেলিগেট সদস্য যুক্তরাজ্যের ব্রার্ডফোড লর্ড মেয়র কাউন্সিলর জাফর আলী, ব্রার্ডফোড লর্ডের সাবেক মেয়র বর্তমান কাউন্সিলর আবিদ হুসেন, কাউন্সিলর ক্যাথ বেকন, কাউন্সিলর কানিজ আক্তার, যুক্তরাজ্যের কিতলী এম.পি জন গ্রোগানের পিএস জেইন আর্নল্ড, যুক্তরাজ্যের ইডেন প্রজেক্টের ডেলিগেট সদস্য মোঃ আশরাফ মিয়া, হুমায়ুন ইসলাম, মানজ জশি, বাভনা জশি, গ্রাহাম স্বাইন, শাহিদুর রহমান, আব্দুল মতলিব চৌধুরী, যুক্তরাজ্যের বাংলাদেশ কমিউনিটি এসোসিয়েশনের প্রতিনিধি জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের বালিকান্দি গ্রামের কৃতি সন্তান সাইফুল ইসলাম শামিম, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু,সহ সভাপতি সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য সৈয়দ ছাবির মিয়া ছাব্বির, সহ সভাপতি পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক, চিলাউড়া হলদিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যন আব্দুল হান্নান চৌধুরী ছুফি, চিলাউড়া হলদিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যন যুক্তরাজ্য প্রবাসী হারুনুর রশিদ, যুক্তরাজ্য প্রবাসি সাইফুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ হাবিবুর রহমান, পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনু মোঃ মতচ্ছির, সাংগঠনিক সম্পাদক মধু মিয়া, সাচায়ানী গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য আরমান আলী, সাবেক ইউপি সদস্য জুনাব আলী. সমাজ সেবক মোঃ আজক আলী, সাচায়ানী হযরত আবু বক্কর (রা.) সুন্নিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান যক্তরাজ প্রবাসী আলহাজ্ব ছুফি মোঃ রাজা মিয়া,সাচায়ানী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিবলী বেগম মঞ্চে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জগন্নাথপুর থানার ওসি তদন্ত নবকুমার দাস, মানবাধিকার কমিশন সিলেটের চেয়ারম্যান দিলোয়ার হোসেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ সভাপতি হরমুজ আলী, জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের ট্রাস্টি আব্দুল নুর, জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক মোঃ হাবিবুর রহমান, দৈনিক ইত্তেফাক ও দৈনিক সবুজ সিলেট এর জগন্নাথপুর প্রতিনিধি মোঃ আব্দুল হাই, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মিজানুর রহমান মাস্টার,পাটলী ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য হাজী ছায়াদ মিয়া, বিদ্যালয়ের সহ সভাপতি শফিকুর রহমান, জগন্নাথপুর উপজেলা যুবলীগের সদস্য হাজী মোঃ দুলাল মিয়া, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী ময়না মিয়া, সমাজ সেবক হাজী গুলফর মিয়া, ছালেক মিয়া, তেরাব আলী মেম্বার, পৌর সেচ্ছাসেবক লীগ নেতা আক্তার হোসেন প্রমূখ। পরে সংবর্ধিত মেয়র ও অতিথিদের সম্মানা স্বারক তুলে দেয়া হয়।সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় ও আমন্ত্রীত শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
মোঃ আব্দুল হাই










