জগন্নাথপুর ব্রিটিশ-বাংলা এডুকেশন ট্রাষ্ট কর্তৃক ৮মার্চ ৫শতাধিক শিক্ষার্থীর মধ্যে ২৫ লক্ষাধিক টাকার বৃত্তি বিতরণ করা হবে

স্টাপ রিপোর্টঃ
জগন্নাথপুর ব্রিট্রিশ-বাংলা এডুকেশন ট্রাস্টের জগন্নাথপুর উপজেলার ৫শতাধিক শিক্ষার্থীদের মধ্যে ২৫ লক্ষাধিক টাকার ১৯তম বৃত্তি বিতরণ আগামী ৮মার্চ শুক্রবার অনুষ্ঠিত হবে। মঙ্গলবার ৫মার্চ দুপুরে জগন্নাথপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জগন্নাথপুর ব্রিটিশ-বাংলা এডুকেশন ট্রাস্টের আয়োজনে সংবাদ সম্মেলনে ট্রাস্টের জেনারেল সেক্রেটারী হাসনাত আহমদ চুনু লিখিত বক্তব্যে এ তথ্য জানিয়েছেন। লিখিত বক্তব্যে তিনি আরো জানান সুনামগঞ্জ জেলার পিছিয়ে পড়া জনপদ জগন্নাথপুর উপজেলার শিক্ষার উন্নয়নে যুক্তরাজ্যে বসবাসরত জগন্নাথপুর উপজেলার শিক্ষানুরাগী দানশীল ব্যক্তিদের সমন্বয়ে ১৯৯৬ সালে ব্রিটিশ-বাংলা এডুকেশন ট্রাস্ট গঠন করা হয়। ২০০০ সাল থেকে জগন্নাথপুর উপজেলার শিক্ষার্থীদের উৎসাহীত করার লক্ষ্যে এডুকেশন ট্রাষ্ট কর্তৃক বৃত্তি বিতরণ শুরু করা হয় । চলতি বছরে ১৯তম বৃত্তি বিতরণে উপজেলার প্রাথমিক , জুনিয়র ও মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী অস্বচ্ছল দরিদ্র শিক্ষথীদেরকে বৃত্তি প্রদান করা হবে। উপজেলার সকল স্কুল ও মাদ্রাসার ৬ষ্ট থেকে ১০ম শ্রেণীর প্রত্যেক শ্রেণী থেকে গরীব মেধাবী ১জন করে শিক্ষার্থীকে বৃত্তি দেয়া হবে। প্রায় ৫ শতাধিক শিক্ষার্থীদের মাঝে ২৫ লক্ষাধিক টাকার চেয়েও বেশি অর্থ ব্যয়ে বৃত্তি প্রদান করা হবে। আগামী ৮মার্চ শুক্রবার সকাল ১০টায় জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের নাদামপুর গ্রামের বাসিন্দা এডুকেশন ট্রাস্টের ট্রাস্টি মোঃ ছমির আলী কর্তৃক প্রতিষ্টিত মজিদপুর শমসর আলী হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে বৃত্তি বিতরণী অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন জগন্নাথপুর -দক্ষিণ সুনামগঞ্জ আসনের সংসদ সদস্য পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান। এছাড়াও প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

জগন্নাথপুর ব্রিট্রিশ-বাংলা এডুকেশন ট্রাস্টের প্রতিষ্টাতা ভাইস চেয়ারম্যান ও বর্তমান চেয়ারম্যান এম এম নুরের সভাপতিত্বে শিক্ষার উন্নয়নে ট্রাস্টের অতীত ও বর্তমান প্রশংসনীয় বিভিন্ন কার্যক্রমের চিত্র তুলে ধরে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, জগন্নাথপুর ব্রিট্রিশ-বাংলা এডুকেশন ট্রাস্টের ট্রেজারার আব্দুল হালিম, প্রতিষ্ঠাতা ট্রাস্টি আলহাজ্ব নুরুল হক লালা মিয়া, সাবেক জেনারেল সেক্রেটারী মুহিব চৌধুরী, সাবেক জেনারেল সেক্রেটারী মুজিবুর রহমান মুজিব, এডুকেশন ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান মোহাম্মদ এখলাছুর রহমান আলী, ভাইস চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সানাওয়ার ইসলাম চৌধুরী,ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সাজ্জাদুর রহমান, মোঃ ছমির আলী, সাবেক ট্রেজারার আব্দুল শহীদ, ট্রাস্টি মোঃ আব্দুল নূর, ট্রাস্টি সাদিকুর রহমান কোরেশী, ট্রাস্টি আলহাজ্ব মোহাম্মদ ইলিয়াছ, ট্রাস্টি আব্দুল মছব্বির দুলু, প্রবীণ সাংবাদিক দৈনিক মানবজমিন ও দৈনিক উত্তর পূর্ব প্রতিনিধি শংকর রায়, দৈনিক যুগান্তর প্রতিনিধি সানোয়ার হাসান সুনু, দৈনিক ইত্তেফাক ও দৈনিক সবুজ সিলেট প্রতিনিধি মোঃ আব্দুল হাই, দৈনিক প্রথম আলো ও দৈনিক সিলেটের ডাক প্রতিনিধি অমিত দেব, দৈনিক কালে কন্ঠ ও দৈনিক সিলেট মিরর প্রতিনিধি আলী আহমদ, দৈনিক আমাদের সময় প্রতিনিধি গোবিন্দ দেব,দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ প্রতিনিধি শাহ এস এম ফরিদ, দৈনিক দেশের কন্ঠ ও দৈনিক শ্যামল সিলেট প্রতিনিধি গোলাম সারোয়ার, দৈনিক আজকালের খবর প্রতিনিধি জুয়েল আহমদ মাহিন, অনলাইন নিউজ পোর্টাল জগন্নাথপুর টুডের মীরপুর প্রতিনিধি বাদশা মিয়া। জগন্নাথপুর ব্রিট্রিশ-বাংলা এডুকেশ ট্রাস্টের চেয়ারম্যান এম এম নুর ১৯তম বৃত্তি বিতরণ অনুষ্ঠান সফল ভাবে সম্পন্ন করনে উপজেলার সর্বস্তরের নাগরিকবৃন্দের উপস্থিতি ও সহযোগিতা কমনা করেন। তিনি জানান বৃত্তি বিতরণ উপলক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারও একটি আকর্ষণীয় স্মারক প্রকাশিত হবে। এছাড়াও তিনি জানান জগন্নাথপুর ব্রিট্রিশ –বাংলা এডুকেশ ট্রাস্টের উদ্যোগে উপজেলা সদরের মনোরম পরিবেশে আধুনিক এডুকেশন রিসোর্স সেন্টারের নির্মাণ কাজ চলতি বছরের ১৭জানুয়ারি শুরু হয়েছে। রিসোর্স সেন্টারটি নির্মাণে পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান সোয়া কোটি টাকা ইতো মধ্যে বরাদ্দ দিয়েছেন। পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নানকে অভিনন্দন জানিয়ে রিসোর্স সেন্টার নির্মাণে ভূমিদাতা ট্রাস্টের জেনারেল সেক্রেটারি হাসনাত আহমদ চুনুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সকল ট্রাস্টিবৃন্দের প্রতি অভিনন্দন জানান। এদিকে সকাল ১১টায় বৃত্তি বিতরণী অনুষ্ঠান আয়োজন নিয়ে জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুম এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্টিত মতবিনিময় সভায় এডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান এম এম নুর জেনারেল সেক্রেটারী হাসনাত আহমদ চুনু, ট্রেজারার আব্দুল হালিম সহ এডুকেশন ট্রাস্টের বৃত্তি বিতরণী প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *