মো: আব্দুল হাই॥পরিকল্পনা মন্ত্রী আলহাজ এম এ মান্নান বলেছেন বাঙ্গালীদের এখন মাথা উচুঁ করে দাড়াবার সময় । প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের মহা জাগরণ সৃষ্টি হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন আগামীতে লন্ডন থেকে বেশি সুযোগ এই দেশেই হবে । শিক্ষাসহ এলাকার কল্যানমূলক কাজে সরকারের পাশাপাশি প্রবাসী বাংলাদেশীদের অবদান অত্যান্ত প্রশংসনীয় উল্লেখ করে মন্ত্রী ব্রিটিশ- বাংলা এডুকেশন ট্রাস্টের সকল ট্রাস্টি বৃন্দের প্রতি অভিনন্দন জানান । তিনি শুক্রবার জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মজিদপুর এলাকায় জগন্নাথপুর ব্রিটিশ- বাংলা এডুকেশন ট্রাস্টের ১৯তম মেধা বৃত্তি বিতরনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেছেন । জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান এম এম নুরের সভাপতিত্বে ও ট্রাস্টের জেনারেল সেক্রেটারী হাসনাত আহমদ চুনুর পরিচালনায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিদ্দিক আহমদ,উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের ট্রেজারার আব্দুল হালিম,ট্রাস্টের প্রতিষ্টাতা চেয়ারম্যান এম এ আহাদ,প্রতিষ্টাতা জেনারেল সেক্রেটারী যুক্তরাজ্যের নতুন দিন পত্রিকার সম্পাদক বিশিষ্ট সাংবাদিক মহিব চৌধুরী,সাবেক জেনারেল সেক্রেটারী মুজিবুর রহমান মুজিব, প্রতিষ্টাতা ট্রাস্টী নুরুল হক লালা মিয়া, ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান এখলাছুর রহমান,ভাইস চেয়ারম্যান ড. সানাওয়ার ইসলাম চৌধুরী,ভাইস চেয়ারম্যান আব্দুল কাদির ,ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সাজ্জাদুর রহমান,ভাইস চেয়ারম্যান সাদিকুর রহমান কোরেশী,কার্যনির্বাহী সদস্য আব্দুল মুকিত চৌধুরীএমবিই,কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ ইলিয়াছ,ট্রাস্টি মোহাম্মদ আব্দুল নুর,ট্রাস্টি কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ আব্দুল হাশিম,সাবেক ট্রেজারার আব্দুল শহিদ ,ট্রাস্টি মো: আব্দুল মছব্বির দুলু,ট্রাস্টি মো: আব্দুল হাই আজাদ,ট্রাস্টি মোতাহার হোসেন তারা মিয়া,ট্রাস্টি ছমির আলী,পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম,দৈনিক যুগান্তর প্রতিনিধি সানোয়ার হাসান সুনু প্রমূখ,

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার সুনামগঞ্জের পরিচালক উপসচিব এমরান হোসেন, সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা.মধু সুধন ধর,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু,জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী ,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান ,প্রচার সম্পাদক আব্দুল জব্বার,সহ দপ্তর সম্পাদক মাসুম আহমদ, পৌর কাউন্সিলর আবাব মিয়া, প্রবীণ সাংবাদিক শংকর রায়,দৈনিক ইত্তেফাক ও সবুজ সিলেট প্রতিনিধি মো: আব্দুল হাই ,দৈনিক প্রথম আলো প্রতিনিধি অমিত দেব, কালের কন্ঠ প্রতিনিধি আলী আহমদ,উপজেলা যুবলীগের সভাপতি সাবেক পৌর কমিশনার কামাল উদ্দিন, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মাস্টার, উপজেলা যুবলীগের সহ সভাপতি সাইফুল ইসলাম রিপন, অনলাইন নিউজ পোর্টাল আজকের স্বদেশ সম্পাদক গোলাম সারোওয়ার প্রমূখ।অনুষ্টানের শুরুতে জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের প্রচার ও প্রকাশনা সম্পাদক পাভেল কাদের চৌধুরীর সম্পাদনায় ট্রাস্টের স্মারক ম্যাগাজিন প্রত্যাশা’র মোড়ক উম্মোচন করেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। পরে শিক্ষার্থীদের হাতে বৃত্তির নগদ অর্থ ও সনদ তুলে দেন মন্ত্রী এম এ মান্নান। এদিকে জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্ট কর্তৃক উচ্চ শিক্ষা গ্রহনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মেধাবী ছাত্র মো: আমির হোসেন,মো: ইমাদ উদ্দিন আকাশ,শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাহরিমা আক্তার রুমী ও ইমাদ ্উদ্দিনকে উচ্চ শিক্ষায় অধ্যয়নের জন্য চেক প্রদান করা হয়।
প্রসঙ্গতঃ জগন্নাথপুর উপজেলার বাসিন্দা যুক্তরাজ্যে বসবাসরত শিক্ষানুরাগী দানশীল ব্যাক্তিদের উদ্যোগে শিক্ষার উন্নয়নের ব্রত নিয়ে প্রতিষ্টিত জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্ট কর্তৃক উপজেলার ৮৬টি শিক্ষা প্রতিষ্টানের জিপিএ-৫ প্রাপ্তসহ ৭ শতাধিক মেধাবী শিক্ষার্থীদের মাঝে ২৫লক্ষাধিক টাকার বৃত্তি বিতরন করা হয়েছে। ১৯৯৬সালে প্রতিষ্টিত জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের ১৯তম বৃত্তি বিতরনকে ঘীরে শুক্রবার সকাল থেকেই বর্ণাঢ্য আয়োজনে ও বর্নিল সাজে সাজানো হয় জগন্নাথপুর ব্রিট্রিশ-বাংলা এডুকেশন ট্রাস্টের ট্রাস্টি বিশিষ্ট সমাজ সেবক নাদামপুর গ্রামের বাসিন্দা মোঃ ছমির আলী কর্তৃক প্রতিষ্টিত মজিদপুর সমশর আলী হাফিজিয়া মাদ্রাসার ক্যাম্পাস। শিক্ষার্থী, অভিভাবক, সুধীজন, এলাকাবাসী এবং ট্রাস্টের ট্রাস্টীবৃন্দের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দমূখর পরিবেশের সৃষ্টি হয়।