১১:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে দু পক্ষের সংঘর্ষে আহত- ৫
- Update Time : ০৯:২৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০১৯
- / 661
স্টাফ রিপোর্টঃ
জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের আলীপুর গ্রামে যাতায়াতের রাস্তা নির্মাণকে কেন্দ্র করে আজ মঙ্গলবার সকাল ১০টায় দু’পক্ষের সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, আলীপুর গ্রামের পিযুষ রায়ের স্থানীয় মন্দিরে দানকৃত ভুমির উপর দিয়ে একই গ্রামের গোপিকা রায়ের পক্ষের লোকজন রাস্তা নির্মাণ করতে গেলে মিহির রায় বাধা দিলে এতে দুই পক্ষের লোকজনের মধ্যে বাকবিকন্ডার জের ধরে সংঘর্ষে লিপ্ত হয়। এতে রমেন্দ্র রায়ের ছেলে,জেইসান রায় (২৫) ও ধীরেন্দ্র রায়ের ছেলে ,এনি রায় (২৪) সহ ৫জন আহত হয়। আহতদের মধ্যে জেইসান ও এনিকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।










