স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের প্রস্তুুতিসভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টঃ
২৬মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনে লক্ষ্যে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রস্তুুতিসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা খালেদ সাইফুল্লাহ, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর সরকারি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহিদুল ইসলাম, জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) নব গোপাল দাস, উপজেলা শিক্ষা অফিসার জয়নাল আবেদীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার অরুপ রায়, কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাসিম, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ মিয়া, সমবায় কর্মকর্তা দেলোয়ার হোসেন, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিুকল হক, জগন্নাথপুর বনিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূইয়া, বাজার তদারক কমিটির সেক্রেটারী জাহির উদ্দিন, দৈনিক ইত্তেফাক ও দৈনিক সবুজ সিলেট জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি মো: আব্দুল হাই, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সহ সভাপতি শিক্ষক সাইফুল ইসলাম রিপন, যুগ্ম সম্পাদক এনামুল হক এনাম, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন পাইলগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহান আহমদ, সমাজ কর্মী আব্দুল মনাফ প্রমুখ। সভায় দিবসটি উদযাপনে ৩দিন ব্যাপি নানান কর্মসূচির সিদ্ধান্ত নেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *