১২:০৭ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে অসামজিক কার্যকলাপ বন্ধে অভিযোগ

  • Update Time : ১০:০৬:১৮ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০১৯
  • / 888

স্টাফ রিপোর্টঃ
জগন্নাথপুরে উরুসের নামে অসামজিক কার্যকলাপ বন্ধের দাবী জানিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে ৩ ইউনিয়নবাসীর পক্ষে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
মঙ্গলবার জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুমের নিকট লিখিত অভিযোগে উল্লেখ করা হয় । উপজেলার পাইলগাঁও ইউনিয়নের রমাপতিপুর গ্রামের দক্ষিণে মোজাহিদপুর এলাকায় শাহ গালিমশাহ মাজারে ক্ষতিপয় ব্যক্তিরা আগামী ১৫ মার্চ বার্ষিক উরুসের নামে মদ, গাঁজা, জুয়ার আসর, নারীদের অশ্লীল নৃত্যসহ অসামাজিক কার্যকলাপ আয়োজনের প্রস্তুুতি গ্রহণ করেছে। গত বছরও এধরনের অনৈতিক কার্যক্রমের আয়োজন করা হলে স্থানীয় প্রশাসন তা বন্ধ করে দেয়। গত বছরের ন্যায় এবারও একই উদেশ্যে পায়তারা চলছে। ইতোমধ্যে প্রচারপত্র ছাপিয়ে এলাকায় বিলি করা হচ্ছে। এমতাবস্থায় এসব অসামাজিক কার্যকলাপ বন্ধ করা না হলে এলাকায় চুরি, ডাকাতিসহ যুব সমাজ বিপদগামী হবে। এতে করে এলাকায় আইন শৃখলা বিপর্যয় ঘটতে পারে। এমন শঙ্কায় পাইলগাঁও, রানীগঞ্জ ও আশারকান্দি ইউনিয়নের লোকজন রয়েছেন । উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুম জানান, সুষ্ঠু তদন্তক্রমে স্থানীয়দের লিখিত আবেদনের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুরে অসামজিক কার্যকলাপ বন্ধে অভিযোগ

Update Time : ১০:০৬:১৮ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০১৯