১২:০৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার -১
- Update Time : ০৯:০৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০১৯
- / 649
স্টাফ রিপোর্টঃ
জগন্নাথপুরে পুলিশের মাদক বিরোধী অভিযানে দেশিয় তৈরি চোলাই মদসহ বিভু বনিক (৪৫) গ্রেফতার হয়েছে। এব্যাপারে পুলিশ বাদী হয়ে মাদক আইন মামলায় দায়ের করেছে। গতকাল বৃস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়েছে। ওসি মোঃ হারুনুর রশীদ চৌধুরী জানান চলমান মাদক বিরোধী অভিযানে বুধবার রাত ১১টায় এস আই হাবিবুর রহমান পিপিএম, পিএসআই জহিরুল ইসলাম পাপন সহ পুলিশ দল জগন্নাথপুর বাজারে অভিযান চালিয়ে পৌর শহরের বাসুদেব বাড়ি এলাকার বাসিন্দা বৈদ্যনাথ বনিকের ছেলে বিভু বনিক কে চোলাই মদসহ গ্রেফতার করা হয়।










