কলকলিয়ায় হাজী রঙ্গুম আলী আটপাড়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের উদ্বোধন করেছেন ………….পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান

স্টাফ রিপোর্ট:
পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান বলেছেন উন্নয়নে কোন দল নেই, বাংলাদেশ এখন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় রূপ নিয়ে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাগরিক উন্নয়নে বদ্ধপরিকর উল্লেখ করে মন্ত্রী বলেন শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগসহ সর্ব ক্ষেত্রে অসামান্য অবদান অর্জন করে বঙ্গবন্ধুর স্বপ্নগুলোকে বাস্তবে রুপ দেয়া সম্ভব হয়েছে। ১ কোটিরও বেশী প্রবাসী বাংলাদেশীরা দেশের অর্থনীতিতে বিশেষ অবদান রাখছেন উল্লেখ করে তিনি বলেন, সেদিন আর বেশী দূরে নয় আজকের প্রজন্ম লন্ডনের চেয়েও বেশী সুযোগ সুবিধা পাবে। ভবিষ্যৎ প্রজন্ম কারিগরী শিক্ষায় শিক্ষিত হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে। এমনকি বিশ্বের অন্যতম দেশ সুদূর আমেরিকার লোকজনও আমাদের দেশে কর্ম সংস্থানের খুঁজে আসবে। তিনি আজ শনিবার জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সাজ্জাদুর রহমানের উদ্যোগে প্রতিষ্ঠিত হাজী রঙ্গুম আলী আটপাড়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী উপরোক্ত কথাগুলো বলেছেন। মন্ত্রী আরো বলেন, স্বাধীনতা সংগ্রামে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা বিশেষ অবদান রেখেছেন এখন প্রবাসীরা দেশের অগ্রগতিতেও অবদান রাখছেন । প্রতিষ্টানের প্রতিষ্ঠাতা সভাপতি যুক্তরাষ্ট্র প্রবাসী সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মাহ্ফুজুল আলম মাসুম, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু। পাড়ারগাঁও আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মোঃ আব্দুস সালামের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হাজী রঙ্গুম আলী আটপাড়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ফাউন্ডার সদস্য শিক্ষানুরাগী যুক্তরাষ্ট্র প্রবাসী মোঃ তারিকুল আম্বিয়া অপু, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমান মাষ্টার, সুনামগঞ্জ জেলা যুবলীগ নেতা শিক্ষানুরাগী মোঃ আলাল হোসেন রানা,হাজী রঙ্গুম আলী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ জসীম উদ্দীন প্রমূখ। পরিকল্পনা মন্ত্রী এম এম মান্নানকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে মানপত্র প্রদান করেন সহকারী শিক্ষক মোঃ শাহজাহান মাহমুদ। উদ্বোধনী উনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন , সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রসাশক সার্বিক শরিফুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও জেলা পরিষদ সদস্য হাজী মাহতাবুল হাসান সমুজ,দক্ষিন সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূর হোসেন, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাবেক ইউপি সদস্য আনহার মিয়া, প্রচার সম্পাদক হাজী আব্দুল জব্বার সহ দপ্তর সম্পাদক মাসুম আহমদ,জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, সাংস্কৃতিক সম্পাদক শুকুর আলী ভূইয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আব্দুল হাই,উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সহ সভাপতি মাহবুবুর রহমান মাহবুব, সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর মোঃ গিয়াস উদ্দিন মুন্না , উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক মোঃ শফিকুর রহমান , যুক্তরাজ্য প্রবাসী সমাজ সেবক আলহাজ্ব মোঃ রফিক মিয়া, যুক্তরাজ্য প্রবাসী মোঃ আব্দুল নুর , কলকলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ তারা মিয়া, আওয়ামী লীগ নেতা মোঃ আব্দুল মালিক, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হক,উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ছায়াদ আহমদ ভূইয়া প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *