জগন্নাথপুরে মীরপুর পাবলিক হাই স্কুলের প্রাক্তন ছাত্র ছাত্রীদের পূনর্মিলনী রি-ইউনিয়ন যুক্তরাজ্যের উদ্যোগে প্রাক্তন শিক্ষকদের আজীবন সম্মাননা প্রদান করা হয়েছে

জগন্নাথপুর প্রতিনিধি:
যুক্তরাজ্যে বসবাসরত জগন্নাথপুর উপজেলার বাসিন্দা মীরপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ মীরপুর পাবলিক হাই স্কুলের প্রাক্তন ছাত্র ছাত্রীদের পূনর্মিলনী রি-্ইউনিয়ন যুক্তরাজ্যের উদ্যোগে মীরপুর পাবলিক হাই স্কুলের অবসর প্রাপ্ত প্রাক্তন শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়েছে । মঙ্গলবার বিকেল ৪ টায় মীরপুর পাবলিক হাই স্কুল ক্যাম্পাসে আয়োজিত সম্মানা প্রদান অনুষ্ঠানে বিপুল সংখ্যক শিক্ষক শিক্ষার্থী গুনিজন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ হাই স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিতিতে আনন্দ মুখর পরিবেশে প্রাক্তন শিক্ষকদের আজীবন সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। এ উপলক্ষ্যে মীরপুর ইউনিয়নের নাসিরপুর গ্রামের বাসিন্দা বিশিষ্ঠ শিক্ষানুরাগী যুক্তরাজ্য প্রবাসী মীরপুর পাবলিক হাই স্কুলের প্রাক্তন ছাত্র ছাত্রী পুনর্মিলনী রি- ইউনিয়নের আহবায়ক প্রাক্তন ছাত্র আব্দুল শহীদের সভাপতিত্বে ও সদস্য সচিব যুক্তরাজ্য প্রবাসী নোমান আহমদের পরিচালনায় স্মৃতি চারণ মূলক বক্তব্য রাখেন মীরপুর পাবলিক হাই স্কুলের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক হরমুজ আলী ,প্রাক্তন শিক্ষক প্রভাষক শামসুল আলম, প্রাক্তন শিক্ষক রাজনীতিবিদ হরমুজ আলী , মীরপুর পাবলিক হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল খালিক প্রমূখ, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মীরপুর পাবলিক হাই স্কুলের ৯৫ ব্যাচের ছাত্র যুক্তরাজ্য প্রবাসী হাসান আহমদ ৯৬ ব্যাচের ছাত্র যুক্তরাজ্য প্রবাসী সাহাব আলী ৯৮ ব্যাচের ছাত্র যুক্তরাজ্য প্রবাসী জামিল আহমেদ, সাহেদ আহমেদ , রোমেন আহমেদ, খয়রোল ইসলাম, ছায়াদ আহমদ আনছার আহমদ ,আবুল কালাম, আবু খালেদ, ব্যাবসায়ী ফয়ছল আহমেদ, বাদশা মিয়া, ফুটবলার আব্দুর রউফ, সমাজ সেবক নুরুল ইসলাম, সত্যজিৎ তালুকদার, জহুর মিয়া, শমসের আলী,লখন মিয়া, হিরা মিয়া, বশর মিয়া, মিজানুর রহমান, ছাদেকুর রহমান ছাদ প্রমুখ।

পরে প্রাক্তন ছাত্র পুর্নমিলনী রি- ইউনিয়নের আহবায়ক যুক্তরাজ্য প্রবাসী মীরপুর ইউনিয়নের নাসিরপুর গ্রামের বাসিন্দা আব্দুল শহিদ,মীরপুর পাবলিক হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক মিরপুর ইউনিয়নের মিরপুর গ্রামের বাসিন্দা হরমুজ আলী, হাসান ফাতেমাপুর গ্রামের বাসিন্দা শামসুল আলম, হাসান ফাতেমাপুর গ্রামের বাসিন্দা রাজনীতিবিদ হরমুজ আলী,প্রাক্তন শিক্ষক আলা উদ্দিন আহমেদ, জগন্নাথপুর পৌর শহরের ভবানীপুর এলাকার বাসিন্দা জগদীশ চন্দ্র ক্ষত্রিয় ওসুধাংশু মোহন সরকার এবং মীরপুর পাবলিক হাই স্কুলের সভাপতি আব্দুল খালিককে শিক্ষা ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয় । সভাপতির বক্তব্যে আব্দুল শহিদ বলেন ১৯৩১সালে প্রতিষ্টিত মীরপুর পাবলিক হাই স্কুলটি এ অঞ্চলের আলোকবর্তিকা হয়ে কাজ করছে । এ প্রতিষ্টানটি এক সময় উচ্চতর প্রতিষ্টানে রুপ লাভ করবে । তিনি সম্মাননা প্রাপ্ত শিক্ষকদের দীর্ঘায়ু কামনা করেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *