জগন্নাথপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর ৯৯তম জন্মবার্ষিকী ও শিশু দিবস উদযাপন

স্টাফ রিপোর্টঃ
হজার বছরের শ্রেষ্ট বাঙ্গালি স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বর্নাঢ্য র‌্যালি ও আলোচনসভা অনুষ্ঠিত হয়েছে।আজ রবিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শোভা যাত্রাটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সদরের আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে ও শিক্ষক রুহুল আমিন এবং সালেহা পারভীনের যৌথ পরিচালায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন প্রবীন রাজনীতিবিদ সুনামগঞ্জ জেলা আওয়ামলীগের সহসভাপতি সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগ সভাপতি আকমল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীধ চৌধুরী, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম, প্রমুখ। । পরে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *