জগন্নাথপুরে সাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধুর ৯৯তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

নিজস্ব প্রতিনিধি::

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।

জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাদিপুর গ্রামের বাসিন্দা বিশিষ্ট সমাজ সেবক শিক্ষানুরাগী যুক্তরাজ্য প্রবাসী হাজী মোঃ সফিকুল  আলমের উদ্যোগে প্রতি বছরের ন্যায় সাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিবসটি উদযাপনে নানান কর্মসূচী পালন করা হয়েছে।

বিদ্যালয়ের শিক্ষার্থীদের আনন্দ র‌্যালি শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশু শিক্ষার্থীদের কণ্ঠে গাওয়া গান যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, যদি রাজ পথে আবার মিছিল হতো বঙ্গবন্ধুর মুক্তি চাই, তবে বিশ^ পেত এক মহান নেতা। এমন গানে গানে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

দুপুর ২টায় আলোচনা সভায়- প্রধান অতিথির বক্তব্যে- জগন্নাথপুর উপজেলার শিক্ষা অফিসার মোঃ জয়নাল আবেদীন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন- বঙ্গবন্ধু মানে বাংলাদেশ।

তিনি বঙ্গবন্ধু কন্যা ডিজিটাল বাংলাদেশের রুপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের প্রাথমিক শিক্ষা ব্যবহার উন্নয়নে মাইল ফলক সৃষ্টি হয়েছে। শিক্ষা সহ প্রতিটি ক্ষেত্রে দেশে উন্নয়নের মহাজাগরণ চলছে।

তিনি জাতীয় শিশু দিবসের গুরুত্ব তুলে ধরে দিবসটি উদযাপনে বিদ্যালয়ে আর্থিকভাবে সহযোগিতা করায় যুক্তরাজ্য প্রবাসী হাজী মোঃ সফিকুল আলমের প্রতি অভিনন্দন জানান। এবং শিশু শিক্ষার্থীদের প্রেরণা যোগাতে প্রতিটি দিবস উদযাপনের জন্য সাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালযের এস এম, সি কমিটি সহ সকল কমিটি নেতৃবৃন্দ এবং শিক্ষকদের প্রতি আহবান জানান।

সাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ কলকলিয়া ইউনিয়ন শাখার সভাপতি ফখরুল হোসেনের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাজন সূত্রধরের পরিচালনায় এতে বক্তব্য রাখেন- সাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হক,

জগন্নাথপুর পৌরশহরের পশ্চিম ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, উত্তর জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক সাবেক সভাপতি-সাংবাদিক মোঃ আব্দুল হাই, সাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুমেনা বেগম, বিদ্যালযের অভিভাবক কমিটির সভাপতি কাচা উদ্দিন, সদস্য আব্দুস সালাম, সহকারী শিক্ষক তামান্না বেগম,

সহকারী শিক্ষক ফারহানা বিনতে শেফা খালেক, সহকারী শিক্ষক রোকসানা বেগম, চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী সালমান আহমদ, স্থানীয় বাসিন্দা রুনা বেগম, তানিয়া বেগম প্রমুখ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিশু শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এদিকে যুক্তরাজ্য প্রবাসী হাজী মোঃ সফিকুল আলমের অর্থায়নে শিরনী বিতরণ এবং বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *