জগন্নাথপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষ্যে র‌্যালি আলোচনা সভা

মো: আব্দুল হাইঃ
সহায়ক প্রযুক্তি ব্যবহার, অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যাক্তির অধিকার, প্রতিপাদ্যে স্বাস্থ্য অধিদপ্তর নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের উদ্যোগে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের যৌথ আয়োজনে বিশ্ব অটিজম দিবস পালন করা হয়েছে।গতকাল মঙ্গলবার দুপুরে ডাঃ মোঃ সায়খুল ইসলামের নেতৃত্বে এ উপলক্ষ্যে স্বাস্থ্য কমপ্লেক্স ক্যাম্পাসে র‌্যালি অনুষ্টিত হয় । পরে স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশিক্ষন হলে অটিজম কোনো ছোঁয়াচে রোগ নয় , এটি মানুষের হরমোনজনিত সমস্যার বহিঃ প্রকাশ । বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর জন্যে কেবল মাকে নয়, বাবাকে ও সময় দিতে হবে উল্লেখ করে অটিজম সচেতনতা বিষয়ের গুরুত্ব তুলে ধরে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আরএমও ডাঃ মোঃ সায়খুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডাঃ মোঃ ওমর ফারুক,ডেন্টাল সার্জন ডাঃ মোঃ নাজমুল ইসলাম মাসুদ,জগন্নাথপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ একরামুল হক প্রমূখ র‌্যালি ও আলোচনা সভায় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক,নার্স,বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ গ্রহন করেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *