মো: আব্দুল হাই :
সুনামগঞ্জ জেলার শ্রেষ্ট প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সুনামধন্য বিদ্যাপীঠ সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা নুরুন নাহার । জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে শিক্ষা মন্ত্রনালয়ের নীতি মালার বিভিন্ন ক্যাটাগরিতে সৈয়দা নুরুন নাহারকে সুনামগঞ্জ জেলার শ্রেষ্ট প্রধান শিক্ষক নির্বাচিত করা হয় ।তিনি জগন্নাথপুর উপজেলা পর্যায়েও শ্রেষ্ট প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন । ঐতিহ্যবাহী সৈয়দপুর ঈশানকোনা গ্রামের বাসিন্দা সৈয়দ আব্দুল ওহাব ও সৈয়দা সালেহা খাতুনের মেয়ে সৈয়দা নুরুন নাহার প্রাথমিক মাধ্যমিক কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে মেধা ভিত্তিক শিক্ষার্জন শেষে ১৯৯৭ সালে শিক্ষকতা পেশায় যোগদান করেন । পরবর্তিতে ২০১০ সালে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং ২০১৪ সাল থেকে প্রধান শিক্ষক পদে সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে কর্মরত আছেন । প্রধান শিক্ষক পদে সৈয়দা নুরুন নাহার যোগদানের পর থেকে বিদ্যালয়টির অবকাঠামো সহ মান সম্মত শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ন ভূমিকা রাখায় ইতো মধ্যে প্রতিটি পরিক্ষায় সাফল্য জনক ফলাফলে বিদ্যালয়টির সুনাম অব্যাহত রয়েছে । বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও এলাকাবাসির সাথে অত্যন্ত সদালাপী হাস্যজ্জল সৈয়দা নুরুন নাহার দক্ষ শিক্ষক হিসেবে সুনাম রয়েছে । দুই মেয়ের জননী প্রধান শিক্ষক সৈয়দা নুরুন নাহারের স্বামী মোহাম্মদ দুলাল মিয়া সিলেট জেলার ওসমানী নগর উপজেলার দয়ামীর সদরুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন ।

জেলা ও উপজেলা পর্যায়ে নির্বাচিত হওয়া শ্রেষ্ট প্রধান শিক্ষক সৈয়দা নুরুন নাহার বিদ্যালয়ের শিক্ষার্থীদের মমতাময়ী মায়ের আদর দিয়ে মেধাভিত্তিক শিক্ষার্জনে উতসাহ দিয়ে আসছেন। ফলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি খেলাধূলা ও সাংস্কৃতিক চর্চায় ইতো মধ্যে সাফল্য অর্জন করেছে। প্রধান শিক্ষক সৈয়দা নুরুন নাহার শিক্ষকতার দায়িত্ব পালন শেষে গৃহিনীর কাজে ও নিজেকে জড়িয়ে রাখেন । তিনি তথ্যপ্রযুক্তি বিজ্ঞান ভিত্তিক এবং বিভিন্ন মনীষীদের বই পড়ে সময় কাটান । সৈয়দা নুরুন নাহার উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ট প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তা বৃন্দ এবং বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি,শিক্ষক শিক্ষার্থী , এবং এলাকাবাসির প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যত কর্মময় জীবনের সাফল্য অর্জনে দোয়া প্রার্থনা করেন। এদিকে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে শিক্ষা মন্ত্রনালয়ের নীতিমালা অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরীর ভিত্তিতে সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়টি প্রথমে জগন্নাথপুর উপজেলা পর্যায়ে এবং পরে সুনামগঞ্জ জেলা পর্যায়ে শ্রেষ্ট মাধ্যমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে ।