স্টাফ রিপোর্টার:
কর্ণিকার মুক্ত স্কাউটস গ্রুপ’র সাবেক সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবীর জাহানূর’র ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কর্ণিকার মুক্ত স্কাউটস গ্রুপ’র আয়োজনে শুক্রবার বিকালে সুনামগঞ্জ পৌর শহরের জেলা ক্রীড়া সংস্থার হল রুমে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন মাওলানা আতাউর রহমান লস্কর।
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন,কর্ণিকার মুক্ত স্কাউটস গ্রুপ’র সাধারণ সম্পাদক মো.বুরহান উদ্দিন,সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো.রায়হান উদ্দিন,সহ-সম্পাদক এফ.আলম রাব্বী,দুর্জয় দও পুরকায়স্থ,এস.এ.তাহের আলী,সদস্য-জোসেফ আহমেদ পাপ্পু,লুৎফুর রহমান,অমিত দাস গুপ্ত,জাওয়াদ ইয়াছির, জাকারিয়া ইমন,সৈকত পাল,অভিজিৎ পাল,সাকিব আহমদ,মাহফুজ বিল্লাহ,জুবেল আহমেদ, জয় দে,সাদিকুর রহমান, আজহারুল ইসলাম প্রমুখ।##