স্টাফ রির্পোটার:-
জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের চরা গ্রামের বাসিন্দা সাবেক কৃতি ফুটবলার মনজুর আহমদ কাবেরীর মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন সাবেক ফুটবলার সিলেট বিভাগ ফুটবল একাডেমি ইউকের আহবায়ক জগন্নাথপুর পৌর শহরের বাসিন্দা নাট্য অভিনেতা জুবায়ের আহমদ হামজা ,সিলেট বিভাগ ফুটবল একাডেমি ইউকের সদস্য অদুদ ,মাক্কু , নব্বির, দব্বির , সফু ,জামাল , জয়নাল ,মতচ্ছির ,কামাল উদ্দিন, জামাল উদ্দিন , এ হক , আজিজুল , ফারুক কামালী , পংকি , জালাল,মাহতাব,ফেরদৌস ,বাবুল ,রেহান, বুলবুল,জিয়া , আমেরিকা প্রবাসী আখতার হোসেন ,মখন মিয়া , আবুছান , মোহিত , ফ্রান্স প্রবাসী নুনু,নানু,আফরুজ ,নানটু, যুক্তরাজ্য প্রবাসী জান্নাতুল ইসলাম বাবুল ,সাজ্জাদ হোসেন ,আজম খান , কাদির, সোহেল, কাউন্সিলর আহবাব হোসেন ,ইনুছ মিয়া , জাহাঙ্গীর , জসিম ,নুরুল হক , লিটু , জাবির , জমজম রশীদ , জাহান, প্রমূখ। বিবৃতি দাতারা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকাহত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জানান । উল্লেখ্য সাবেক কৃতি ফুটবলার মনজুর আহমদ কাবেরী বুধবার ৩ এপ্রিল ৫৮ বছর বয়সে সিলেট নগরীর নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন । ঐ দিন আসরের নামাজের পর চরা জামেয়া ইসলামিয়া দাখিল মাদরাসা প্রাঙ্গনে জানাযার নামাজ শেষে মাদরাসার নিকটস্থ কবর স্থানে দাফন সম্পন্ন করা হয় ।