জগন্নাথপুরে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষ্যে ভূমি বিষয়ক গণ শুনানী

স্টাফ রির্পোটার:

জগন্নাথপুরে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষ্যে ভূমি বিষয়ক গণ শুনানী নিয়েছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। 

বুধবার বিকেল ৩টায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে প্রশাসনিক ভবন প্রাঙ্গঁনে সরকারি কর্মকর্তা ,জনপ্রতিনিধি, সুশীল সমাজ এবং সর্বস্তরের নাগরিক বৃন্দের অংশগ্রহনে গনশুনানীতে ভূমি সেবা বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেছেন সরকার জনগনের কল্যাণে বিভিন্ন বাস্তবমূখী পদক্ষেপ গ্রহন করেছে ।

দূর্নীতি ও হয়রানী মুক্ত সেবা প্রদানে ভূমি সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের প্রতি নির্দেশ দিয়ে বলেন ভূমিহীনদের খাস জমি প্রদান এবং সরকারি ভূমি দখলকারদের কবল থেকে উদ্বারে সকলের সহযোগিতা কামনা করেন ।

এছাড়াও তিনি উপজেলা সদরে সরকারি ভূমিতে চিত্ত বিনোদনের ব্যবস্থা সহ অসহায় দরিদ্র ভূমিহীন পরিবারদের আশ্রয়ন প্রকল্পের আওতায় গৃহ নির্মাণ করে দেয়ার প্রতিশ্রুতি দেন ।

উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে ও সহকারি কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাতের পরিচালনায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন সৈয়দ আতাউর রহমান ,অধ্যক্ষ অ্যডভোকেট আব্দুর রহমান ,প্রেসক্লাব সভাপতি শংকর রায় ,

দৈনিক ইত্তেফাক ও দৈনিক সবুজ সিলেট প্রতিনিধি মো: আব্দুল হাই ,আমাদের সময় প্রতিনিধি গোবিন্দ দেব ,অনলাইন প্রেসক্লাবের সহ সভাপতি আব্দুল ওয়াহিদ ,দিলদার হোসেন মিঠু,ভূমিহীন আব্দুল হালিম,কনক বিবি,লিটন মিয়া, প্রমূখ,

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা সিদ্দিক আহমদ ,থানার ওসি তদন্ত নব গোপাল দাস,শিক্ষক সাইফুল ইসলাম রিপন ,  প্রথম আলো প্রতিনিধি অমিত দেব , কালেরকন্ঠ প্রতিনিধি  আলী আহমদ প্রমূখ । পরে চিলাউড়া হলদিপুর ইউনিয়নের ১২জন ভূমিহীন সহ ৪১টি পরিবারের মধ্যে দলিল প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ ।

এদিকে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষ্যে উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভুমি সেবা ক্যাম্প স্থাপন এবং বর্ণাঢ্য শোভাযাত্রা ও ভুমি সেবা সহজিকরণ বিষয়ক সেমিনার অনুষ্টিত হয়েছে ।

সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুমের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য শোভা যাত্রা পৌর শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে  সেমিনারে  প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান,বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুম ।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাতের  সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব ,ভাইস চেয়াম্যান ফারজানা আক্তার ,উপজেলা সহকারি প্রোগ্রামার আশীষ চক্রবর্তী, পৌর সভার প্যানেল মেয়র শফিকুল হক শফিক ,

কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়াম্যান আব্দুল হাসিম,পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না,প্রেসক্লাব সভাপতি শংকর রায় ,দৈনিক ইত্তেফাক ও দৈনিক সবুজ সিলেট প্রতিনিধি মো: আব্দুল হাই ,দৈনিক প্রথম আলো প্রতিনিধি অমিত দেব ,

শিক্ষক সাইফুর ইসলাম রিপন,উপজেলা টেকনিশিয়ান অরূপ সরকার,আমাদের সময় প্রতিনিধি গোবিন্দ দেব ,উপজেলা যুবলীগ নেতা দিলদার হোসেন মিঠু প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *