স্টাফ রির্পোটার:
জগন্নাথপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার ১২শ কৃষকদের মধ্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে । বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনিক ভবন ক্যাম্পাসে চলতি অর্থ বছরের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উপশী আউশ প্রনোদনা বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুম । পরে পরিষদ সম্মেলন কক্ষে এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে ও কৃষি কর্মকর্তা কৃষিবিদ শওকত ওসমান মজুমদারের পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার , কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আহসান উল্ল্যা , মৎস কর্মকর্তা আক্তারুজ্জামান , সমবায় কর্মকর্তা দেলোওয়ার হোসেন প্রমূখ । পরে কৃষকদের মধ্যে জন প্রতি কেজি ধান ও ২৫ কেজি সার বিতরণ করা হয় । কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার জানান আউশ ধানের চাষাবাদে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়নের ১২শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে জন প্রতি ৫কেজি উপশী বীজ, ১৫ কেজি ডিএসবি,১০কেজি এমপিও সার বিতরণ করা হয়েছে ।