জগন্নাথপুরে আলোচনা সভায় সিদ্দিক আহমদ: মুজিবনগর দিবস ইতিহাসের এক অবিস্মরনীয় দিন

স্টাফ রির্পোটার:
ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগি সংগঠনের যৌথ আয়োজনে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। বোধবার দুপুরে দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ বলেছেন ঐতিহাসিক মুজিবনগর দিবস বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম তথা মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অবিস্মরনীয় দিন। তিনি ঐতিহাসিক এই দিবসের গুরুত্ব তুলে ধরে বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে তার সুযোগ্য কন্যা আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ সমৃদ্ধশালী রাস্ট্রে পরিণত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মোশাহিদ, যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান , সুজিত কুমার রায়, সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র ,প্রচার সম্পাদক হাজ্বি আব্দুল জব্বার, সহ-প্রচার সম্পাদক ফিরোজ আলী, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজি ইকবাল হোসেন ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুর রহমান লেচু ,শ্রমিক লীগের সাবেক সভাপতি লুরুল হক ,চিলাউড়া হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফুর, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাপদক দীপক কান্তি দে দীপাল, জগন্নাথপুর উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন , সহ-সভাপতি মাহবুবুর রহমান , কাউন্সিলর দেলোওয়ার হোসাইন,আবু জিলানী আবু,ছাত্রলীগ নেতা তুহা চৌধুরী ,হাসান আদিল প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *