জগন্নাথপুরে কাল বৈশাখী ঝড়ে পল্লীবিদ্যুতের ব্যাপক ক্ষতি ॥ ১০ গ্রামের গ্রাহকরা ৫ দিন ধরে বিদ্যুৎহীন

স্টাফ রির্পোটার:
জগন্নাথপুরে কাল বৈশাখী ঝড়ে পল্লীবিদ্যুতের সঞ্চালন লাইন লন্ড ভন্ড হওযায় ৫দিন ধরে বিদ্যুৎহীন রয়েছেন ১০ গ্রামের গ্রাহকরা । বিদ্যুৎহীন পল্লী বিদ্যুতের গ্রাহকরা জানান, গত সোমবার সকাল ৮টায় আকস্মিক প্রচন্ড কাল বৈশাখী ঝড়ে উপজেলার কলকলিয়া ইউনিয়নে পল্লীবিদ্যুতের কয়েকটি খুঁটি ও তাঁর ছিঁড়ে পড়ে। এতে ঐ ইউনিয়নের বালিকান্দি, পাড়ারগাঁও, শ্রীধরপাশা, জগদ্বীশপুর, সাদীপুর, কামারখাল, তেলিকোণা, ইসলামপুর, আলখানারপাড় , ও পৌরশহরের শেরপুর এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়। গতকাল শুক্রবার পর্যন্ত আংশিক কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু করা হলেও এখনো অধিকাংশ গ্রামে বিদ্যুৎ সংযোগ চালু হয়নি । জগন্নাথপুর পৌরসভার শেরপুর এলাকার বাসিন্দা পত্রিকা হকার্স সমিতির সভাপতি নিকেশ বৈদ্য জানান, গত ৫ দিন ধরে বিদ্যুৎহীন অবস্থায় আছি। বিদ্যুৎ না থাকায় সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছেন ঐ এলাকার গ্রাহকরা । একই এলাকার বাসিন্দা মনাই চৌধুরী জানান , একটু ঝড় বৃষ্টিতেই বিদ্যুৎ উদাও। পল্লী বিদ্যুৎ জগন্নাথপুর অফিসের জাহাঙ্গীর আলম জানান , কালবৈখাশী ঝড়ে ল-ভ- হয়ে যায় পল্লী বিদ্যুতের সংযোগ। একাধিক জায়গায় বিদ্যুতের খুঁটি পড়ে গেছে। অসংখ্যস্থানে বিদ্যুতের তাঁর ছিঁড়ে পড়ে আছে। বিদ্যুৎ সরবরাহ চালু করতে দ্রুত কাজ চলছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *