জগন্নাথপুরে হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার

জগন্নাথপুর প্রতিনিধি: জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে হত্যা মামলার পলাতক আসামী শাহিনুর রহমান শাহিনকে গ্রেফতার করা হয়েছে । শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার এ এস আই ফিরোজ মিয়ার নেতৃত্বে পুলিশ দল জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের স্বজনশ্রী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃত শাহিন স্বজনশ্রী গ্রামের দবির মিয়ার ছেলে। অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী জানান গ্রেফতারকৃত শাহিনুর রহমান শাহিনের বিরুদ্ধে জিআর ৫/২০০৭দিরাই থানায় হত্যা মামলার গ্রেফতারী পরোয়ানা ভুক্ত পলাতক আসামী । গতকাল শনিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *