নুসরাত হত্যাকারীদের ফাঁসির দাবীতে জগন্নাথপুরে মানববন্ধন অনুষ্টিত
- Update Time : ০৮:৪০:২৮ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০১৯
- / 832
স্টাফ রির্পোটার:
মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফির হত্যাকারীদের ফাঁসির দাবীতে জগন্নাথপুর পৌর শহরে মানব বন্ধন অনুষ্টিত হয়েছে । শনিবার দুপুরে শিক্ষার্থীদের সামাজিক সংগঠন স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুরের উদ্যোগে পৌর পয়েন্টে আয়োজিত মানব বন্ধনে বিভিন্ন শ্রেনীর পেশার নেতৃবৃন্দ অংশগ্রহন করেন । স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুরের প্রতিষ্টাতা সদস্য এম শামীম আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মুন্না এবং সহ সভাপতি জুয়েল হোসেনের যৌথ পরিচালনায় দ্রুত বিচার প্রক্রিয়া শেষ করে নুসরাত জাহান রাফি সহ সকল হত্যা ও ধর্ষণকারীদের ফাঁসি কার্যকরের দাবী জানিয়ে মানব বন্ধনে বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌর সভার সাবেক কাউন্সিলর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মুজিবুর রহমান মুজিব, সহ প্রচার সম্পাদক ফিরোজ আলী , পৌর যুব লীগ নেতা আকমল হোসেন ভূইয়া , উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম মুন্না,স্টুডেন্টস কেয়ারের ভারপ্রাপ্ত সভাপতি জামাল হোসেন ,যুগ্ম সম্পাদক আলী আহমদ , উদীচী শিল্পী গোষ্টির সিনিয়র সহ সভাপতি জুয়েল রঞ্জন দাস , ছিলিমপুর সমাজ কল্যাণ যুব সংঘের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ,আলো প্রত্যাশী সংগঠনের প্রতিষ্টাতা সভাপতি সাবাজ মিয়া , আদর্শ সমাজ কল্যাণ সংস্থার আলী আকবর , সাইফুর রহমান , কামরুল হাসান সাজু প্রমূখ।










