স্টাফ রির্পোটার:
জগন্নাথপুরে বিপুল উৎসাহ উদ্দীপনায় আনন্দ মূখর পরিবেশে কৃষক কৃষাণী, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সর্বস্তরের নাগরিকদের অংশ গ্রহনে বোরো ধান কাঁটা উৎসব পালন করা হয়েছে । রবিবার দুপুরে উপজেলা প্রশাসন, কৃষি অফিস ও খাদ্য নিয়ন্ত্রক অফিসের আয়োজনে উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের বুধরাইল গ্রামের হোমরার হাওরে ধান কাঁটার আধুনিক মেশিন কম্বাইন হারভেষ্টার যন্ত্রের মাধ্যমে কৃষি শ্রমিকের পোষাকের সাঁজে বোরো ধান কাঁটার উৎসবের উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুম । এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু , সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য তৈয়ব মিয়া কামালী , কৃষি কর্মকর্তা. খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ধীরাজ নন্দী চৌধুরী ,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আহসান উল্লাহ, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা তপন চন্দ্র শীল,দৈনিক মানব জমিন প্রতিনিধি প্রেসক্লাব সভাপতি শংকর রায় , কালের কন্ঠ প্রতিনিধি আলী আহমদ উপস্থিত ছিলেন । উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুম জানান ইতোমধ্যে উপজেলার বৃহৎ নলুয়া,মইয়ার হাওর সহ সবকটি হাওরে বোরো ধান কাঁটা শুরু হয়েছে । তিনি পাকাঁ ধান দ্রুত কাটতে কৃষকদের প্রতি আহ্বান জানিয়েছেন । এছাড়াও শ্রমিক সংকট দূর করণে কম্বাইন হারভেষ্টার যন্ত্রটি কৃষকদের মধ্যে সহায়ক। প্রকৃতি অনকূলে থাকলে চলতি বোরো মৌসুমে কৃষকরা বাম্পার ফলন গোলায় উঠাবে ।