জগন্নাথপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্টিত

স্টাফ রির্পোটার:
জগন্নাথপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচসা সভা অনুষ্টিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় জগন্নাথপুর উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে ২৩ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত পুষ্টি সপ্তাহে পুষ্টি উন্নয়নের বুনিয়াদ ,খাদ্যের কথা ভাবলে ,পুষ্টির কথাও ভাবুন প্রতিপাদ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিল্পনা কর্মকর্তা ডা: মধু সুধন ধরের নেতৃত্বে চিকিৎসক ,স্বাস্থ্য কর্মী , কর্মকর্তা কর্মচারী জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক ব্যক্তিবর্গের অংশ গ্রহনে বর্ণাঢ্য র‌্যালী স্বাস্থ্য কমপ্লেক্সের ক্যাম্পাস সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশিক্ষণ হলে আলোচনা সভায় স্বাস্থ্য ও পরিবার পরিল্পনা কর্মকর্তা এবং উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব ডা: মধু সুধন ধরের সভাপতিত্বে ও আবাসিক মেডিকেল অফিসার আরএমও ডা: সায়খুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব , মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার , পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক , উপজেলা শিক্ষা অফিসার জয়নাল আবেদীন ,প্রেসক্লাব সভাপতি শংকর রায়, কেয়ার বাংলাদেশ জগন্নাথপুর উপজেলা টেকনিক্যাল অফিসার অরূপ রতন দাশ প্রমূখ । পরে কালেক্টিভ ইম্প্যাক্ট ফর নিউট্রিশন ইনিশিয়েটিভ কেয়ার বাংলাদেশের পুষ্টি কার্যক্রমের তথ্য প্রদান করেন কেয়ার কর্মকর্তা অরূপ রতন দাশ । র‌্যালী ও আলোচনা সভা অনুষ্টানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম মোখলেছুর রহমান , আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ হুসবাননুর ,স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারি মেডিকেল অফিসার মির্জা মোহাম্মদ আলী রুবেল ,নার্সিং সুপারভাইজার খুদেজা বেগম, পুষ্টি সমন্বয় কমিটির সদস্য দৈনিক ইত্তেফাক ও দৈনিক সবুজ সিলেট প্রতিনিধি মো: আব্দুল হাই , দৈনিক প্রথম আলো প্রতিনিধি অমিত দেব প্রমূখ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *