হবিবপুর সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ে নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধ ও প্রতিকার শীর্ষক সেমিনার অনুষ্টিত

স্টাফ রির্পোটার:
উপজেলার জগন্নাথপুর পৌর শহরের সুনামধন্য বিদ্যাপীঠ হবিবপুর সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ে নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধ ও প্রতিকার শীর্ষক সেমিনার অনুষ্টিত হয়েছে । বৃহস্পতিবার ১৮ এপ্রিল দুপুরে বিদ্যালয়ের আয়োজনে বক্তরা সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিভিন্ন স্থানে নারীদের উপর পৈশাচিক ঘটনার প্রেক্ষাপট তুলে ধরে বলেন এসব নর পশুদের দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করা হলে সহিংসতা কমে আসবে । নারীর প্রতি সহিংসতা রোধে প্রতিষ্টানে অভিযোগ বক্স রাখা এবং সরকারের গৃহীত বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয় । যে কোন সহিংসতার হাত থেকে কিশোরীদের রক্ষায় বিশেষ গুরুত্বারোপ করা হয় । বক্তারা এর প্রতিরোধে সমাজের সকল স্তরের জনগনকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অনুরোধ জানান ।

মধ্য প্রাচ্যের ওমান আওয়ামী লীগের সাবেক সভাপতি জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী জাহাঙ্গীর আলীর সভাপতিত্বে ও সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নোমান আহমদের পরিচালনায় সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন মদিনাতুল উলুম হবিবপুর হাফিজিয়া মাদরাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলহাজ্ব আবুল মনসুর ,বিশেষ অতিথির ব্যক্তব্য রাখেন সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ের ভাবপ্রাপ্ত সভাপতি মো: সিজিল মিয়া ,সাবেক সভাপতি খালেদ হোসেন চুনু, প্রবীণ সাংবাদিক কবি ও সাহিত্যিক দিলদার হোসেন দিলু , হাসপাতাল পয়েন্ট শান্তিনগর বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান ,শিক্ষানুরাগী মো: দিলু মিয়া ,বিদ্যালয়ের অভিভাবক সদস্য মো: আবুল হোসেন দুধু, সানলাইফ কিন্ডার গার্টেন স্কুলের পরিচালক মো: কবির উদ্দিন ,সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: আনোয়ার হোসেন ,মোছা: ইয়াছমিন বেগম, চম্পা রানী নাথ, মো: ছালেহ আহমদ , মো: মোছাদ্দিক হোসেন,মোক্তা রানী দেব, নাঈমুল হাসান খান রুবেল , ১০ম শ্রেণীর ছাত্রী হাছনা আক্তার , ফাহমিদা আক্তার তান্নি, ৯ম শ্রেণীর ছাত্রী ফাতেমা বিনতে সিরাজ, তাছলিমা আক্তার তান্নি, ৮ম শ্রেণীর ছাত্রী মেহেরুন আক্তার, রাফিয়া রহমান রিমিম, ৭ম শ্রেণীর ছাত্রী পান্না আক্তার , তাহমিনা আক্তার হাফিজা,৬ষ্ট শ্রেণীর ছাত্রী সারমিন বেগম, ঝুলি আক্তার ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *