জগন্নাথপুরে সৌদি ফেরত ১ সন্তানের জননীর আত্মহত্যা

স্টাফ রির্পোটার:
জগন্নাথপুর উপজেলার পাইলগাও ইউনিয়নের রসুলপুর বাঘময়না গ্রামের মৃত শফিক মিয়ার মেয়ে ১ সন্তানের জননী রাজমিনা বেগম (২৪) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গবাল সন্ধ্যায় বসত ঘরের তীরের সাথে গলায় রশিঁ দিয়ে রাজমিনা আত্মহত্যা করেছেন । খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছেন । অভাবী সংসারের ৭০ বছর বয়স্কা খাতেরা খাতুন জানান ভিক্ষা করে সংসার চালাচ্ছেন । মেয়ে রাজমিনা বেগমকে বিয়ে দিলেও দীর্ঘ দিন ধরে স্বামী পরিত্যক্তা । প্রায় ৪মাস পূর্বে ধার কর্য্য করে মেয়ে রাজমিনাকে গৃহকর্মীর কাজে সৌদি আরব পাঠানো হয় । সেখানে রাজমিনার মস্তিষ্ক বিকৃত হলে মাস খানেক থাকার পর সৌদি আরব থেকে দেশে ফিরে। রাজমিনা দেশে আসার পর থেকেই প্রায়ই আত্মহত্যার চেষ্টা করত । এদিকে গতকাল বুধবার রাজমিনার দাফন সম্পন্ন হয়েছে। এব্যাপারে থানায় অপমৃত্যু মামলা রুজো হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *