০৪:২৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষন ॥ ধর্ষক গ্রেফতার

  • Update Time : ০২:০৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০১৯
  • / 1235

স্টাফ রির্পোটার:
জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের বাদেখাসিলা পূর্ব পাড়া গ্রামের বাসিন্দা বাসের হেলপার জমির আলীর ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষনের ঘটনায় ধর্ষক রুম্মান মিয়াকে (২৫) পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত লম্পট রুম্মান মিয়া বাদেখাসিলা পূর্ব পাড়া গ্রামের আমরু মিয়ার ছেলে । এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার ধর্ষিতা শিশু কন্যার পিতা জমির আলী বাদী হয়ে ধর্ষক রুম্মান মিয়ার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। মামলার এজাহারে বাদী জমির আলী উল্লেখ করেন মঙ্গলবার ২৩ এপ্রিল বিকেল ৫টায় তার ৬বছরের শিশু কন্যা বসত ঘরে একা ভাত খেতে বসে । ঘরে অন্যকোন লোক না থাকায় এ ফাঁকে লম্পট রুম্মান মিয়া শিশু কন্যাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে বসত ঘরের খাটে নিয়ে ধর্ষন করে । এসময় শিশু কন্যার চিৎকারে মা ছুটে এসে লম্পট রুম্মানকে ঘরে খাটের উপর আপত্তিকর অবস্থায় পেয়ে ঝাড়– পেঠা দিয়ে আটকের চেষ্টা করেন। এসময় ধর্ষক রুম্মান মিয়া দৌড়ে পালিয়ে যায় । এদিকে ধর্ষিতা শিশু কন্যার পিতা জমির আলী পরদিন বুধবার ২৪ এপ্রিল সন্ধ্যায় তার শিশু কন্যাকে থানায় নিয়ে এসে অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরীর কাছে ধর্ষনের ঘটনা বর্ণনা করলে তাৎক্ষনিক ভাবে অফিসার ইনচার্জ নিজেই ধর্ষক রুম্মানকে গ্রেফতার করতে এলাকায় অভিযান চালান । ঐদিন রাত পৌনে ২টায় ধর্ষক রুম্মানকে গ্রেফতার করতে সক্ষম হন । জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী ইত্তেফাককে জানান শিশু কন্যা ধর্ষনের ঘটনা জানার সাথে সাথেই অভিযান চালিয়ে ধর্ষক রুম্মান মিয়াকে গ্রেফতার করা হয়েছে । প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষক রুম্মান মিয়া ধর্ষনের ঘটনা স্বীকার করেছে। এবং ধর্ষক রুম্মানকে সুনামগঞ্জ আদালতে এবং ধর্ষিতা শিশু কন্যাকে ডাক্তারী পরীক্ষার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ।

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুরে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষন ॥ ধর্ষক গ্রেফতার

Update Time : ০২:০৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০১৯