০৪:২৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে ৬ বছরের কন্যা শিশুকে ধর্ষণ ॥ ধর্ষক গ্রেফতার

  • Update Time : ০৪:৩৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০১৯
  • / 772

স্টাফ রির্পোটার:
জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের এক গ্রামে ৬ বছরের কন্যা শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে । ধর্ষক রুম্মান মিয়াকে (২৫) পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত রুম্মান মিয়া ওই ইউনিয়নের বাদেখাসিলা পূর্ব পাড়া গ্রামের আমরু মিয়ার ছেলে । এ ঘটনায় আজ বৃহস্পতিবার ওই কন্যা শিশুর পিতা বাদী হয়ে ধর্ষক রুম্মান মিয়ার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। মামলার এজাহারে বাদী উল্লেখ করেন মঙ্গলবার ২৩ এপ্রিল বিকেল ৫টায় তার ৬বছরের কন্যা শিশু বসত ঘরে একা ভাত খেতে বসে । ঘরে অন্য কোন লোক না থাকায় রুম্মান মিয়া কন্যা শিশুটিকে ধর্ষন করে । এসময় শিশুটির চিৎকারে তার মা ছুটে এসে রুম্মানকে আটকের চেষ্টা করেন। কিন্তু ধর্ষক রুম্মান মিয়া দৌড়ে পালিয়ে যায় । পরদিন বুধবার সন্ধ্যায় শিশুটির বাবা থানায় অভিযোগ করলে অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরীর নিজেই ধর্ষক রুম্মানকে গ্রেফতার করতে এলাকায় অভিযান চালান । ঐদিন রাত পৌনে ২টায় ধর্ষক রুম্মানকে গ্রেফতার করতে সক্ষম হন । জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী জানান কন্যা শিশু ধর্ষনের ঘটনা জানার সঙ্গে সঙ্গে অভিযান চালিয়ে ধর্ষক রুম্মান মিয়াকে গ্রেফতার করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষক রুম্মান মিয়া ধর্ষনের ঘটনা স্বীকার করেছে। তাকে সুনামগঞ্জ আদালতে এবং শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ।

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুরে ৬ বছরের কন্যা শিশুকে ধর্ষণ ॥ ধর্ষক গ্রেফতার

Update Time : ০৪:৩৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০১৯