০৪:২৭ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরের ঘোষগাওয়ে প্রবাসীর উদ্যোগে দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

  • Update Time : ০৭:০৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০১৯
  • / 934

স্টাফ রির্পোটার:-
জগন্নাথপুরে প্রবাসীদের উদ্যোগে দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও কোনাপাড়া গ্রামের হাজি বাড়ির বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী রবিউল আলম নবেল গ্রুপের আয়োজনে প্রায় দেড় শতাধিক দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রীর তেল, ছোলা, মটর, ময়দা, চিনি, পিয়াজ, দুধ ও খেজুর প্রদান করা হয়েছে। শুক্রবার সকাল ৯টায় যুক্তরাজ্য প্রবাসী রবিউল আলম নবেল এর ঘোষগাঁও গ্রামস্থ তার নিজ বাড়িতে খাদ্য সামগ্রী বিতরনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ঘোষগাঁও উচ্চ বিদ্যালয়ের সভাপতি বিশিষ্ট সমাজসেবী শিক্ষানুরাগী হাজি রেজাউল করিম রিজু প্রবাসী বাংলাদেশীরা তাদের কষ্টার্জিত অর্থ নিজ এলাকার অসহায় দরিদ্র পরিবারের কল্যাণে ব্যায় একটি মহতী উদ্যোগ। তিনি যুক্তরাজ্য প্রবাসী রবিউল আলম নবেল ও তার গ্রুপের সদস্যদের প্রতি অভিনন্দন জানিয়ে বলেন পবিত্র মাহে রমজানকে সামনে রেখে দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করায় যেভাবে দরিদ্ররা খুশী হয়েছে ঠিক একইভাবে প্রবাসীদের মহতী উদ্যোগে এলাকাবাসীও আনন্দিত হয়েছেন। তাদের এই মহতী কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ হারিছ মিয়া, সমাজসেবক সিরাজুল ইসলাম, শফিকুল হক, কাওছার আলম রনি, শিহাব মিয়া, শহিদুল হক ফাহাদ, হাবিবুর রহমান হাবিব প্রমূখ। পরে প্রায় দেড় শতাধিক দরিদ্র পরিবারের সদস্যদের হাতে খাদ্য সামগ্রীর প্যাকেট তুলে দেন হাজি রেজাউল করিম রিজু। এছাড়াও খাদ্য সামগ্রীর অর্ধশতাধিক প্যাকেট বিতরনের জন্য তালামীযে ইসলামীয়া ঘোষগাঁও আঞ্চলিক শাখার নেতৃবৃন্দের কাছে প্রদান করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুরের ঘোষগাওয়ে প্রবাসীর উদ্যোগে দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

Update Time : ০৭:০৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০১৯