জগন্নাথপুরে সাবেক পররাষ্ট্র মন্ত্রী সামাদ আজাদের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত জাতীয় নেতা আলহাজ্ব আব্দুস সামাদ আজাদের ১৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগি সংগঠনের যৌথ উদ্যোগে স্মরন সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত স্মরন সভায় প্রধান অতিথির বক্তব্যে সামাদ আজাদের ঘনিষ্ট সহচর বর্ষীয়ান নেতা সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ প্রয়াত জাতীয় নেতা সামাদ আজাদের দীর্ঘ রাজনৈতিক জীবনের স্মৃতি চারণ করে বলেন সামাদ আজাদ যে লক্ষ্য উদ্দেশ্য ও আদর্শের রাজনীতি করে গেছেন সেই আদর্শকে লালন করে আমাদের রাজনীতি করে যেতে হবে। সামাদ আজাদ প্রগতিশীল বাঙ্গালী জাতীয়তাবাদকে কেবল ধারনই করেননি আজীবন লালন করে গেছেন। তিনি দীর্ঘ স্মৃতি চারনে উল্লেখ করেন সামাদ আজাদের মৃত্যুতে আওয়ামী লীগ শুধু একজন বিচক্ষন নেতা হারায়নি দেশবাসী একজন প্রজ্ঞা রাজনৈতিক দিক নির্দেশক হারিয়েছেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় স্মরন সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকার শিকদার মেডিকেল কলেজের কিডনী স্পেশালিষ্ট সার্জন প্রফেসর ডা: মুজিবুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক, সহ-সভাপতি আব্দুল মালিক, আব্দুল কাইয়ুম মশাহিদ, জগন্নাথপুর পৌর সভার সাবেক চেয়ারম্যান মিজানুর রশীদ ভুইয়া, যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, প্রচার সম্পাদক আব্দুল জব্বার, তথ্য ও গবেষনা সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, সহ-প্রচার সম্পাদক ফিরোজ আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহিদুল ইসলাম বকুল, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন ভুইয়া, সাংগঠনিক সম্পাদক শশীকান্ত গোপ, সাংস্কৃতিক সম্পাদক শুকুর আলী ভুইয়া, শ্রমিকলীগের সাবেক সভাপতি নুরুল হক, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সৈয়দ মনোয়ার আলী, আবুল কয়েছ ঈসরাইল, মনু মোহাম্মদ মতছির, দিপক কান্তি দে দিপাল, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, যুগ্ম সম্পাদক পৌর কাউন্সিলার গিয়াস উদ্দিন মুন্না, সুনামগঞ্জ জেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক ফজলুর রহমান, উপজেলা যুবলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইব্রাহিম আলী, যুবলীগ নেতা আখলাকুর রহমান, মাহবুব হোসেন মিঠু, সাজাদ খান, উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক এম মোতাহির আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম, সাধারন সম্পাদক শাহ রুয়েল, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছালিক আহমদ পীর, প্রচার সম্পাদক আক্তার হোসেন, যুবলীগ নেতা আকমল খান, সৈয়দ জিতু মিয়া, আবুল কালাম আকন, মুহিবুর রহমান লিটু, সুমন মিয়া, ফুজায়েল আহমদ, ছাত্রলীগ নেতা ফরহাদ আহমদ, হাসান আদিল, রুয়েল আহমদ প্রমূখ। পরে মরহুম আব্দুস সামাদ আজাদের আত্মার শান্তি কামনা করে উপজেলা সদর জামে মসজিদে দোয়া মাহফিল ও শিরনী বিতরন করা হয়। এছাড়াও মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আব্দুস সামাদ আজাদ ফাউন্ডেশনের আয়োজনে সকাল সাড়ে ৮টায় মরহুমের বনানীস্থ কবরে কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পন এবং আছরের নামাজের পর কলাবাগানস্থ লেকভিউ জামে মসজিদ, লেক সার্কাস কলাবাগানে দোয়া মাহফিল অনুষ্টিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *