স্টাফ রির্পোটার:-
জগন্নাথপুরে লন্ডন প্রবাসীর বাড়িতে ডাকাতি হওয়া মালামালসহ ৬ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ডাকাতরা হচ্ছে জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামের আলা উদ্দিনের ছেলে নুর উদ্দিন (২২), রুকুম উল্ল্যার ছেলে লায়েক মিয়া (২৫), ওয়াহিদ মিয়ার ছেলে বাচ্চু মিয়া (২৫), ইয়াওর মিয়ার ছেলে আক্তার হোসেন (৩০), মৃত ইদ্রিছ উল্ল্যার ছেলে ওয়াহিদ মিয়া (৫৫) ও পাইলগাঁও ইউনিয়নের শ্যামারগাঁও গ্রামের আফিক উল্ল্যার ছেলে সুমন মিয়া (২৫)। শনিবার রাতে থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নেতৃত্বে ওসি তদন্ত নবগোপাল দাশ, এস আই হাবিবুর রহমান পিপিএম, এস আই অনুজ কুমার দাস, এস আই লুৎফুর রহমান, এস আই কবির উদ্দিন, এস আই আতিকুল আলম, এস আই রাজিব রহমান, এস আই অনিক দে, এ এস আই মোশাহিদ মিয়া, এ এস আই শাহিন চৌধুরী ও এ এস আই শহিদুল ইসলাম সহ পুলিশদল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাতদের গ্রেফতার করেন। অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, গ্রেফতারকৃত ডাকাতদের কাছ থেকে লন্ডনের পাউন্ড ও বাংলাদেশী টাকা সহ ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। রবিবার গ্রেফতারকৃত ডাকাতদের আদালতে পাঠানো হলে ডাকাত নুর উদ্দিন, লায়েক মিয়া, বাচ্চু মিয়া, আক্তার হোসেন, সুমন মিয়া লন্ডন প্রবাসী ইন্তাজ মিয়ার বাড়িতে ডাকাতির ঘটনা ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তি দিয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই অনুজ কুমার দাস জানান, প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় ৬ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। ডাকাতির সাথে জড়িত অন্যান্য ডাকাতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য, গত মাসের ২৮ এপ্রিল গভীর রাতে জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্ব্যপুর গ্রামের বাসিন্দা লন্ডন প্রবাসী ব্যবসায়ী হাজি ইন্তাজ মিয়ার বাড়িতে ডাকাতদল ঘরে প্রবেশ করে গৃহকর্তা ইন্তাজ মিয়াসহ পরিবারের সদস্যদের হাত পা বেঁধে নগদ টাকা, স্বর্নালংকার সহ প্রায় ৫লক্ষাধিক টাকার মালামাল লুঠ করে নির্বিঘেœ পালিয়ে যায়। ডাকাতির ঘটনায় প্রবাসী ইন্তাজ মিয়া বাদি হয়ে ১ মে বুধবার অজ্ঞাতনামা ১৫/১৬জনের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় ৩৯৫/৩৯৭ ধারায় ডাকাতি মামলা দায়ের করেন।