স্টাফ রির্পোটার :
দুর্নীতি দমন কমিশন এর সচিব মুহাম্মদ দিলোয়ার বখত দুর্নীতি প্রতিরোধে সকলকে সোচ্চার হওয়ার আহবান জানিয়ে বলেছেন দুর্নীতি বাজদেরখুজে বের করে দুদক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের ফলে দেশে দুর্নীতির প্রবনতা কমছে ।তিনি দুর্নীতি মুক্ত বাংলাদেশ গঠনে ভবিষ্যৎ প্রজন্মকে সু-শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে অভিভাবক ও শিক্ষকদের প্রতি আহবান জানান । গতকাল রবিবার সকাল ১১ টায় জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রাণীগঞ্জ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন শেষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় ও সততা চর্চায় পারিবারিক সদস্যদের দায়িত্ব ও কর্তব্য শীর্ষক অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দুদক সচিব উপরোক্ত কথাগুলো বলেছেন । উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক জগন্নাথপুর উপজেলা কোর্ট জামে মসজিদের ইমাম মাওলানা নিজাম উদ্দিন জালালীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন সিলেট বিভাগের পরিচালক আব্দুল্লাহ আল জাহিদ, উপ-পরিচালক মো. নুর ই আলম, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরী। অন্যদের মাঝে বক্তব্য রাখেন রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা প্রমুখ। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ , ম্যানেজিং কমিটির সদস্য কাওছার মিয়া , অনলাইন নিউজ পোর্টাল আজকের স্বদেশ সম্পাদক গোলাম সারোয়ার প্রমূখ ।
