০৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে মাদক ব্যবসায়ী সহ গ্রেফতার-২ ॥ ৪টি গাঁজার গাছ উদ্ধার

  • Update Time : ০৫:১২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০১৯
  • / 738

স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী সহ ২জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় মাদক ব্যবসায়ীর বাড়ি থেকে ৪টি গাঁজার গাছ উদ্ধার করা হয়। জানাযায়, সোমবার (১০ জুন) রাতে জগন্নাথপুর থানার এস আই আফছার আহমদের নেতৃত্বে পুলিশদল উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের মেঘারকান্দি গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের প্রমোথ চন্দ্র দাশের ছেলে মাদক ব্যবসায়ী যতীন্দ্র দাশকে (৫০) গ্রেফতার করা হয়। এসময় যতীন্দ্র দাশের বাড়ি থেকে ৪টি বড় গাঁজার গাছ উদ্ধার করা হয়। এব্যপারে পুলিশ বাদি হয়ে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছে। এদিকে এ এস আই আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশদল উপজেলার শ্রীকৃঞ্চপুর গ্রামের ইনাম উদ্দিনের ছেলে সি আর মামলার পলাতক আসামী আবির মিয়াকে গ্রেফতার করা হয়। অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী যতীন্দ্র দাশ ও সিআর মামলার পলাতক আসামী আবির মিয়াকে গতকাল মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।]

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুরে মাদক ব্যবসায়ী সহ গ্রেফতার-২ ॥ ৪টি গাঁজার গাছ উদ্ধার

Update Time : ০৫:১২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০১৯