জগন্নাথপুরে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সড়কটি এখন মরণ ফাঁদ
- Update Time : ০৫:৫১:১৯ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০১৯
- / 1518
মো: আব্দুল হাই ॥
জগন্নাথপুর পৌর শহরের জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সড়কটি এখন প্রায় মরণ ফাঁদ। পৌরসভার গুরুত্বপূর্ন এ সড়কটির নাজুক দশার ফলে জনসাধরন তীব্র অসন্তোষ প্রকাশ করে দ্রুত সংস্কারের দাবী জানান। সম্প্রতি উপজেলা আইন শৃংখলা কমিটির সভায় সড়কটির করুন অবস্থার চিত্র তুলে ধরা হলে উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান জানিয়েছেন সড়কটি দ্রুত সংস্কারে পৌরসভা কর্তৃপক্ষকে জানানো হবে। জগন্নাথপুর-বিশ্বনাথ সড়কের সংযোগ ডাকবাংলো রোডের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে খালের ওপর ব্রীজটির মাঝামাঝি স্থানে ফাঁটল দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে ব্রীজটির করুন দশা এবং অ্যাপ্রোচে বিশাল গর্তের পাশাপাশি প্রায় অর্ধ কিলোমিটার সড়কটি খানা খন্দকের সৃষ্টি হওয়ায় যাতায়াত সমস্যায় চরম ভোগান্তিতে পড়েছেন স্কুল গামী শিক্ষার্থীদের পাশাপাশি জনসাধারন। সড়ক ও ব্রীজটির করুন অবস্থায় প্রতিনিয়ত রিক্্রা, মোটর সাইকেল, টমটমসহ ছোট বড় যানবাহন এবং শিক্ষার্থীরা দুর্ঘটনার শিকার হচ্ছেন। জেলা পরিষদের ডাকবাংলো, সাব-রেজিস্ট্রি অফিস, কেন্দ্রীয় শহীদ মিনার, সরকারি গার্লস হাই স্কুল, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, জগন্নাথ জিয়াউর আশ্রম কেন্দ্রীয় মন্দির এবং পশু ও প্রাণী সম্পদ হাসপাতালে যাতায়াতের একমাত্র সড়কটির করুন দশায় এখন রীতিমত মরণ ফাঁদ সৃষ্টি হয়েছে। যানবাহন দিয়ে যাতায়াত দূরের কথা পাঁেয় হেঁটে যাতায়াত ভয়ংকর হয়ে উঠেছে। বাড়ি জগন্নাথপুর এলাকার বাসিন্দা আজাদ আলী জানান, জন গুরুত্বপূর্ন এই সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার বিহীন অবস্থায় রয়েছে। সড়ক দিয়ে শিক্ষার্থী এবং জনসাধারন জীবনের ঝুঁিক নিয়ে পাঁেয় হেঁটে যাতায়াত করছেন। পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হক শফিক জানান, সড়ক ও ব্রীজটি দ্রুত সংস্কারের উদ্যোগ নেয়া হচ্ছে। পৌরসভার প্রকৌশলী স্বতীশ গোষ্মামী জানান, সড়কটি মেরামতের জন্য ইতোমধ্যে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। শীঘ্রই সংস্কার কাজ শুরু হবে।










