০৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে ভিক্ষুকদের পুনর্বাসনে ক্ষুদ্র ব্যবসার জন্য ভ্যান গাড়ি প্রদান

  • Update Time : ০৬:৪০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০১৯
  • / 1061

স্টাফ রিপোর্টার:-
জগন্নাথপুর উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ভিক্ষুক পূনর্বাসনে ক্ষুদ্র ব্যবসার জন্য নির্মিত ৫টি ভ্যান গাড়ি ভিক্ষুকের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) বিকেল ৪টায় উপজেলা পরিষদ ক্যাম্পাসে ৫টি ভ্যান গাড়ি ভিক্ষুকদের কাছে হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একে এম মোখলেছুর রহমান, কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাশিম, পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক, দৈনিক ইত্তেফাক ও দৈনিক সবুজ সিলেট প্রতিনিধি মো: আব্দুল হাই প্রমূখ। উপজেলা নির্বাহী অফিসার মাহফজুল আলম মাসুম জানান, ভিক্ষুক মুক্ত জগন্নাথপুর গড়ার লক্ষ্যে উপজেলা প্রশাসন ভিক্ষুক পুনর্বাসনের জন্য ৫টি ভ্যান গাড়ি ভিক্ষুক লাল বিবি, জমশেদ মিয়া, ক্ষেত্র সরকার ও হুসনারা বেগম সহ ৫জন ভিক্ষুকের মাঝে প্রদান করা হয়েছে। তারা যাতে পুরনো পেশায় ফিরতে না পারে সে জন্য তাদেরকে মনিটরিং করতে ৩সদস্যের কমিটি গঠন করে দেয়া হয়েছে। জন প্রতি ৪হাজার টাকা করে ক্ষুদ্র ব্যবসার জন্য ৫জনকে ২০ হাজার টাকার দ্রব্য ক্রয় করে দেয়া হবে। ৫টি ভ্যান গাড়ি নির্মাণে ৮০ হাজার টাকা সহ ১লাখ টাকা ব্যয় করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুরে ভিক্ষুকদের পুনর্বাসনে ক্ষুদ্র ব্যবসার জন্য ভ্যান গাড়ি প্রদান

Update Time : ০৬:৪০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০১৯