০৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার-৩

  • Update Time : ০৮:৪৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০১৯
  • / 697

স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুর থানা পুলিশের পৃথক অভিযানে গ্রেফতারী পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার পলাতক আসামী ৩জনকে গ্রেফতার করেছে।
জানাযায়, বুধবার (১২ জুন) রাতে জগন্নাথপুর থানার এস আই অনিক চন্দ্র দেব এর নেতৃত্বে পুলিশদল অভিযান চালিয়ে সিআর মামলার পলাতক আসামী ফিরোজ মিয়াকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে। ধৃত ফিরোজ মিয়া উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া পুঞ্জি গ্রামের মৃত কদরিছ মিয়ার ছেলে। এদিকে এ এস আই শাহীন আলম চৌধুরীর নেতৃত্বে পুলিশদল অভিযান চালিয়ে জিআর মামলার পলাতক আসামী আঙ্গুর মিয়াকে (৩০) গ্রেফতার করেছেন। ধৃত আঙ্গুর মিয়া হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার দেশমুখা গ্রামের মৃত নতুন মিয়ার ছেলে। একই রাতে ওপর এক অভিযানে এস আই কবির উদ্দিনের নেতৃত্বে পুলিশদল নিয়মিত মামলার পলাতক আসামী মো: আলামিনকে (২৫) গ্রেফতার করেছে। সে জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের কাতিয়া নয়া বাড়ি গ্রামের আহমদ মিয়ার ছেলে। থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, গ্রেফতারকৃত ৩ আসামীকে আজ বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুরে পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার-৩

Update Time : ০৮:৪৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০১৯