জগন্নাথপুরে আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের ঈদ পুনর্মিলনী

স্টাফ রিপোর্টার:-
জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ অঁঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। শুক্রবার (১৪ জুন) বিকেল ৩টায় স্থানীয় নয়াবন্দর বাজারে রওশন কমিউনিটি সেন্টারে আয়োজিত ঈদ পুনর্মিলনী সভায় প্রধান অতিথির বক্তব্যে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন দেশ ও জনগনের কল্যানমূলক বাজেট ঘোষনায় অভিনন্দন জানিয়ে বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নশীল রাস্ট্রে পরিণত করেছেন। গ্রামীণ অবকাঠামোগত উন্নয়ন সহ দেশের সর্বোপরী উন্নয়নে মহাজাগরন সৃষ্টি হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে বিশ্বে প্রশংসিত হয়েছেন। তিনি পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের নেতৃত্বে জগন্নাথপুরে কুশিয়ারা সেতু, আঞ্চলিক মহাসড়ক সহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের ফিরিস্থি তুলে ধরে বলেন শীঘ্রই জগন্নাথপুরে আধুনিক হাসপাতাল, কৃষি গবেষনা কেন্দ্র, টেকনিক্যাল কলেজ, জগন্নাথপুর-বিশ্বনাথ সড়ক সহ বিভিন্ন উন্নয়ন কাজ শুরু করা হবে। ভ্রাতৃত্ববোধের সহায়ক ভুমিকা হচ্ছে ঈদ পুনর্মিলনী অনুষ্টান উল্লেখ করে তিনি দেশের উন্নয়ন অগ্রযাত্রায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, সাবেক সিনিয়র সহ সভাপতি প্রবীণ নেতা ব্যারিষ্টার এম এ লতিফ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ। আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজাদ আলী কবিরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আবুল কয়েস ইসরাঈলের পরিচালনায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা ও নয়াবন্দর স্কুল এন্ড কলেজের গভার্নিং বডির সভাপতি আলহাজ্ব আব্দুস সত্তার, জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক মো: আব্দুল হাই, আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মুজিবুর রহমান মুরাদ, মোনাইম খান ছাদ, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আলা উদ্দিন আহমেদ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এমদাদ আহমদ, দপ্তর সম্পাদক দিলদার হোসেন মিঠু, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য সচিব শেখ মামুন হোসেন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি হোসাইন আহমদ টিটু, সহ-সভাপতি রাজু চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো: মহিবুর রহমান রাসেল, যুগ্ম সাধারন সম্পাদক আমির খান সাব্বির, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক জাবির আহমদ, সদস্য শের আলী, রিজু সুলতান, আশারকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সুজন মিয়া, সাধারন সম্পাদক এনায়েল খান, জগন্নাথপুর ডিগ্রী কলেজ ছাত্রলীগের সহ সভাপতি কাওছার আলম রনি, ইউনিয়ন শ্রমিক লীগের সদস্য সচিব আব্দুল মুমিন।

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আবু সালেহ তালুকদার। ঈদ পুনর্মিলনী অনুষ্টানে প্রবীন আওয়ামী লীগ নেতা তৌরিছ মিয়া মাস্টার, তেরাব আলী, আব্দুল গফুর, লুৎফুর রহমান ইয়াওর, আব্দুল বারী, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক সাবেক ইউপি সদস্য শাহ খায়রুল ইসলাম, আকিল আলী, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর, প্রচার সম্পাদক লয়লুস মিয়া, দপ্তর সম্পাদক রুকন আহমদ, রেজাউল করিম ইয়াওর, আশারকান্দি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বকুল দাস, আছকির আলী, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল কাইয়ুম, মনজুর আহমদ, নিধির সূত্রধর, কামাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি জনি চৌধুরী, ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি সামির হোসেন, আলীনুর মিয়া, যুগ্ম সাধারন সম্পাদক মাসুম আহমদ, ফরিদুর রহমান রফি, জুনেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক জাবেদ খান, সেবু আহমদ, আলী হোসেন, শ্রমিকলীগের সহ যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগ ও শ্রমিকলীগের বিপুল সংখ্যক নেতা কর্মী ঈদ পুনর্মিলনী অনুষ্টানে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *