স্টাফ রিপোর্টার:-
জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম উদ্দিন ফকির কর্তৃক বিদ্যালয়ে অনিয়ম দুর্নিতী অর্থ আত্মসাত সহ বিভিন্ন অপকর্মের দায়ে প্রধান শিক্ষকের অপসারনের দাবীতে এলাকাবাসী মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন। রবিবার (১৬জুন) সকাল ১১টায় বিদ্যালয়ের পাশে রৌয়াইল বাজার সড়কের প্রায় ১কিলোমিটার এলাকা জুড়ে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবক সহ সর্বস্তরের জনসাধারনের উপস্থিতিতে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। পরে দুর্নিতীবাজ প্রধান শিক্ষক আসলাম উদ্দিন ফকিরের অপসারন সহ দ্রুত ম্যানেজিং কমিটির নির্বাচনের দাবী জানিয়ে প্রতিবাদ সভা অনুষ্টিত হয়। রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য নাজমুল হকের সভাপতিত্বে ও স্থানীয় বাসিন্দা আব্দুল বাছিদ সজলুর পরিচালনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য শহিদুর রহমান মশাহিদ, মাহবুব হোসেন জীবন, কুরেশ মিয়া, জাহিদুর রহমান, আখলাকুর রহমান, বাচ্চু মিয়া, আলতাউর রহমান, আলাউর রহমান জয়, মাহবুব হোসেন মিঠু, আমিনুর রহমান, ছামির মিয়া, আছমা বেগম প্রমূখ। মানববন্ধনে এলাকার মুরব্বী আনিছ উল্ল্যাহ, হাজি ফুল সুন্দর মিয়া, হাজি আক্তারুজ্জামান ছুরুক, ছামির মিয়া, আছকির মিয়া, দুদু মিয়া, আব্দুল্ল্যাহ মিয়া, আনছার মিয়া, হান্নান মিয়া, ইকবাল মিয়া, আক্কাছ মিয়া, গফ্ফার মিয়া, লিবুন মিয়া, আশরাফুজ্জামান বাদশা, আব্দুল ওয়াহাব লকুছ, দিলসাদ মিয়া, জগলুল হক আবুল, বাপন দাশ, তপু দাশ, নিজাম মিয়া, ফজলু মিয়া, আঙ্গুর মিয়া, নবীজুল হক, কছির মিয়া, ছাদেক মিয়া, মিজানুর রহমান, আলতাউর রহমান, ছালিক মিয়া নাইওর, আল আমিন, ওয়াতির মিয়া, মঞ্জু মিয়া, সিরাজ মিয়া, আছকির মিয়া, নুরুল মিয়া, দুলন মিয়া, জলাল মিয়া, সমছু মিয়া, ছৈয়দ মিয়া, জালু মিয়া, ছানু মিয়া, সুফি মিয়া, আলফু মিয়া, গপেশ দাশ, ফুলসাদ মিয়া, এনামুল হক, এমদাদুল হক, আলফু মিয়া, বজলু মিয়া সহ এলাকার সর্বস্তরের জনসাধারন উপস্থিত ছিলেন। প্রতিবাদ সভায় জানানো হয় প্রায় ৮বছর ধরে এমপিওভুক্ত রৌয়াইল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আসলাম উদ্দিন ফকির যোগদান করেন। এর পর থেকেই বিদ্যালয়ের বিভিন্ন বরাদ্ধের অর্থ আত্মসাতের মাধ্যমে দুর্নিতীর স্বর্গরাজ্যে পরিণত করেন। এদিকে প্রধান শিক্ষক আসলাম উদ্দিন ফকির এর অনিয়ম দুর্নিতী সহ নানা অপকর্মের চিত্র তুলে ধরে রৌয়াইল গ্রামের মাহবুব হোসেন জীবন সহ এলাকাবাসী গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে প্রধান শিক্ষকের অপসারন সহ দ্রুত ম্যানেজিং কমিটি গঠনের দাবী জানানো হয়।