০৭:৫১ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে পুলিশের পৃথক অভিযানে ডাকাত ও সাজাপ্রাপ্ত আসামী সহ গ্রেফতার-৭

  • Update Time : ০৮:০৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৬ জুন ২০১৯
  • / 2278

স্টাফ রিপোর্টার:-
জগন্নাথপুর থানা পুলিশের পৃথক অভিযানে ডাকাত ও সাজাপ্রাপ্ত ও বিভিন্ন মামলার পলাতক আসামী ৭জনকে গ্রেফতার করা হয়েছে। জানাযায়, শনিবার (১৫জুন) রাতে থানার এস আই গোলাম ফাত্তাহ মোর্শেদ চৌধুরীর নেতৃত্বে পুলিশদল অভিযান চালিয়ে জিআর ৪৫/১৫মামলার ৫বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মুজাহিদ আলীকে গ্রেফতার করেছে। সে মীরপুর ইউনিয়নের মীরপুর হলিয়ারপাড়া গ্রামের আঞ্জব আলীর ছেলে। এছাড়াও তিনি জিআর ৫৫/১৪ মামলার পলাতক আসামী আবু বক্কর কে গ্রেফতার করেছে। ধৃত আবু বক্কর কলকলিয়া ইউনিয়নের সাঙ্গিয়ারগাঁও গ্রামের সমজেদ উল্ল্যার ছেলে। এদিকে এসআই হাবিবুর রহমান পিপিএম এর নেতৃত্বে এস আই রাজিব রহমান, এস আই লুৎফুর রহমান, এস আই অনুজ কুমার দাশ সহ পুলিশদল অভিযান চালিয়ে জিআর ১২৩/১৫মামলার পলাতক আসামী মনাই মিয়াকে গ্রেফতার করেন। সে রানীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা গ্রামের গোলাব উদ্দিনের ছেলে। এছাড়া চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া গ্রামের ঠাকুর ধন উল্ল্যার ছেলে আব্দুশ শহিদ (৫৫) ও তার ছেলে লাল মিয়াকে (৩০) সিআর ১৫৭/১৮ মামলায় গ্রেফতার করা হয়। এসআই মনিরুজ্জামানের নেতৃত্বে এ এস আই আনোয়ার হোসেন সহ পুলিশদল অভিযান চালিয়ে জিআর ৭/১৬ মামলার পলাতক আসামী মো: দিলাল মিয়াকে গ্রেফতার করে। ধৃত দিলাল মিয়ার মীরপুর ইউনিয়নের আধুয়া গ্রামের হাজি ফজর আলীর ছেলে। ওপর দিকে এস আই অনুজ কুমার দাশ এর নেতৃত্বে এস আই আফছার আহমদ, এ এসআই মুক্তার হোসেন সহ পুলিশদল অভিযান চালিয়ে ৩/১৯ ডাকাতি মামলার আসামী ডাকাত আলতাব হোসেনকে (৩২) গ্রেফতার করেছে। ধৃত আলতাব হোসেন রানীগঞ্জ ইউনিয়নের গর্ন্ধব্যপুর গ্রামের মনু মিয়ার ছেলে। থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, গ্রেফতারকৃত আসামীদের রবিবার (১৬জুন) আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুরে পুলিশের পৃথক অভিযানে ডাকাত ও সাজাপ্রাপ্ত আসামী সহ গ্রেফতার-৭

Update Time : ০৮:০৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৬ জুন ২০১৯