জগন্নাথপুরে পুষ্টি পরিকল্পনা প্রনয়ণ বিষয়ক র্কমশালা

নিজস্ব প্রতিবেদক::

বাংলাদেশ সরকার জাতীয় পুষ্টি নীতি ২০১৫ এর আলোকে জাতীয় পুষ্টি পরিকল্পনা ২০১৬-২০২৫ বাস্তবায়ন করছে। পুষ্টি পরিকল্পনা বাস্তবায়নে সরকারি ভাবে জেলা ও উপজেলা পর্যায়ে পুষ্টি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। জেলা ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির অন্যতম কাজ হচ্ছে বার্ষিক পুষ্টি কর্ম পরিকল্পনা  প্রনয়ণ করা ।

একটি বাস্তব অর্জন যোগ্য ও চাহিদা ভিত্তিক  পরিকল্পনা তৈরীর লক্ষ্যে শনিবার, ২২ জুন  জগন্নাথপুরে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির  আয়োজনে  দিন ব্যাপী কর্মশালা  অনুষ্টিত হয়েছে।

উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ৮টি ইনিয়নের চেয়ারম্যান, সচিব,  নারী সদস্যা ও সরকারী কর্র্মর্তাদের অংশ গ্রহনে কর্মশালায়  প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ  জাতীয় পুষ্টি পরিষদের মহা পরিচালক ডা ঃ মোঃ শাহনেওয়াজ।জগন্নাথপুর উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি ও উপজেলা  নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে ও কেয়ার  বাংলাদেশ কালেক্টিভ ইম্প্যাক্ট ফর নিউট্রিশন প্রকল্পের কর্মকর্তা  অরপ  রতন দাশের পরিচালনায়  বক্তব্য রাখেন জাতীয় পুষ্টি পরিষদের কনসালটেন্ট ডা.ইকবাল কবির,

জগন্নাথপুর পুষ্টি সমন্বয়  কমিটির সদস্য সচিব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মধু সুধন ধর,  জাতীয় পুষ্টি পরিষদের ডা. আখতার ইমাম,ডা. এস এম হাসান মাহমুদ,  ডা. ফজলে কবির, ইউনিসেফ এর ডা. জি এম খান সাদী  বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফারহানা শারমিন ,টিম লিডার নাজনীন রহমান সিনিয়র টেকনিক্যাল  কো-অর্ডিনেটর   এম হাফিজুল ইসলাম সুনামগঞ্জ জেলা টেকনিক্যাল ম্যানেজার মোঃ হাসানউজ্জামান,

কেয়ার বাংলাদেশ ট্রেইনি  জান্নাতুল নাঈম,পাটলী ইউনিয়ন পরিষদের চেয়্যারম্যান সিরাজুল হক প্রমূখ। প্রধান  অতিথির বক্তব্যে ডাঃমোঃ শাহনেওয়াজ  বলেন পুষ্টি  উন্নয়নে  জগন্নাথপুর উপজেলা বার্ষিক পুষ্টি পরিকল্পনা  প্রনয়ণ করে একধাপ এগিয়ে গেল এবং পাশাপাশি একটি দৃষ্টান্ত স্থাপন করল । এখানকার অভিজ্ঞতা আমরা অন্যান্য জায়গায় কাজে লাগাবো। আশা করি এই পরিকল্পনার সুন্দর ও সফল বাস্তবায়ন হবে। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মাহ্ফুজুল আলম মাসুম  অতিথি বৃন্দের প্রতি এবং কর্মশালায় অংশ গ্রহন কৃত জনপ্রতিনিধি সহ সকলকে অভিনন্দন জানিয়ে  গৃহিত  পরিকল্পনা গুলো বাস্তবায়নের  লক্ষ্যে  বিভিন্ন নির্দেশনা প্রদান করে সকলের সহযোগিতা কামনা করেন।                                                                                      

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *