জগন্নাথপুরে আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে আনন্দ র‌্যালী আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্টান

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষ্যে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আনন্দ র‌্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়েছে। প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষ্যে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে আওয়ামী লীগের প্রবীণ নেতা সিদ্দিক আহমদ এর নেতৃত্বে বিশাল আনন্দ র‌্যালী দলীয় কার্যালয় থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়াম প্রাঙ্গনে এসে শেষ হয়। পরে সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন সিদ্দিক আহমদ সহ দলীয় নেতাকর্মীরা। বেলা ২টায় আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ আওয়ামী লীগ মাটি ও মানুষের সংগঠন উল্লেখ করে বলেন জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযোদ্ধের মধ্যে দিয়ে দেশ একটি স্বাধীন সার্বোভৌম রাস্ট্রে পরিণত হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ একটি উন্নয়নশীল রাস্ট্রে পরিণত হয়েছে। দেশের উন্নয়ন অগ্রযাত্রায় ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান। জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রেজাউল করি রিজুর পরিচালনায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী সদস্য কলকলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, উপজেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী সদস্য পৌরসভার সাবেক চেয়ারম্যান মিজানুর রশীদ ভুইয়া, যুগ্ম সম্পাদক সুজিত কুমার রায়, তথ্য ও গবেষনা সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বকুল, সাবেক সাংগঠনিক সম্পাদক আসম আবু তাহিদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা, সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, সহ প্রচার সম্পাদক সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ফিরোজ আলী, স্বাস্থ্য ও জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদক মসহুদ আহমদ, সহ-দপ্তর সম্পাদক মাসুম আহমদ,

আওয়ামী লীগ নেতা আশারকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আইয়ুব খান, জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন ভুইয়া, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হক শফিক, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, পাইলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আপ্তাব উদ্দিন, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফুর, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক দ্বিপাল কান্তি দে দ্বীপাল, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দ মনোয়ার আলী, আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবুল কয়েছ ইসরাঈল, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারন সম্পাদক আবুল হোসেন লালন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম, সাধারন সম্পাদক শাহ রুয়েল, উপজেলা ছাত্রলীগ নেতা আব্দুল মুকিত, জগন্নাথপুর ডিগ্রী কলেজ ছাত্রলীগ সভাপতি রুয়েল আহমদ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি পৌর কাউন্সিলার দিলোয়ার হোসেন। এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি উপজেলা যুবলীগের প্রতিষ্টাতা সভাপতি ও জাতীয় শ্রমিকলীগ যুক্তরাজ্যের সভাপতি মো: শামীম আহমদ, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সদস্য জেলা পরিষদ সদস্য হাজি মাহতাবুল হাসান সমুজ, পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি জমশেদ মিয়া তালুকদার, উপজেলণা কৃষকলীগ সভাপতি আফছর উদ্দিন ভুইয়া, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল হক, পৌর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইউনুছ মিয়া, উপজেলা যুবলীগের সহ-সভাপতি এম ফজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক এনামুল হক এনাম, সাংগঠনিক সম্পাদক জুবেদ খান, বকুল গোপ, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভুইয়া, ডা: নজরুল ইসলাম খোকন, সৈয়দ জিতু মিয়া, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি কল্যান কান্তি রায় সানী, জগন্নাথপুর কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি হাসান আদিল, কাউছার আলম রনি, মিছবাহ আহমদ, নবীন লীগ সভাপতি শামসুদ্দিন , মহিলা আওয়ামী লীগ নেত্রী সুফিয়া খানম সাথী, ডলি বেগম সহ বিপুল সংখ্যক আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে সাংস্কৃতিক অনুষ্টানে উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক জনপ্রিয় সংগীত শিল্পী আবুল হোসেন লালনের উপস্থাপনায় জগন্নাথপুর শিল্পকলা একাডেমীর শিল্পী সহ আমন্ত্রিত শিল্পীবৃন্দ সংগীত পরিবেশন করেন। এদিকে আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্টা বার্ষিকীকে ঘীরে সকাল থেকে দিনভর উপজেলার তৃনমূল থেকে আসা বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীদের অংশ গ্রহনে ব্যাপক আনন্দ উল্লাসে প্রতিষ্টা বার্ষিকীর কর্মসূচী পালন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *