জগন্নাথপুর থানা পুলিশের পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত আসামী সহ গ্রেফতার-৩


স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুর থানা পুলিশের পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত আসামী সহ ৩জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (২৩ জুন) জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এস আই) গোলাম ফাত্তাহ মুর্শেদ চৌধুরীর নেতৃত্বে পুলিশদল খাশিলা গ্রামে অভিযান চালিয়ে ২বছরের সাজাপ্রাপ্ত আসামী সুহেল মিয়াকে গ্রেফতার করেছেন। ধৃত সুহেল মিয়া জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাশিলা গ্রামের হরমান উল্ল্যার ছেলে। অভিযানে এস আই লুৎফুর রহমান, এ এস আই জাকির হোসেন, এ এস আই জহিরুল ইসলাম ছিলেন। ওপরদিকে এস আই আফছার আহম্মেদের নেতৃত্বে এ এস আই শিবলু মজুমদার সহ পুলিশদল অভিযান চালিয়ে হত্যা মামলার পলাতক আসামী বিলাল মিয়াকে গ্রেফতার করেছেন। ধৃত বিলাল মিয়া জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের করিমপুর গ্রামের কামাল মিয়ার ছেলে। এদিকে এস আই লুৎফুর রহমানের নেতৃত্বে পুলিশদল জগন্নাথপুর উপজেলার সীমান্তে অভিযান চালিয়ে দিরাই উপজেলার একটি হত্যা মামলার পলাতক আসামী আলিম মিয়াকে গ্রেফতার করেছেন। ধৃত আলিম দিরাই উপজেলার আকিল শাহ গ্রামের নুরুল ইসলামের ছেলে। থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী জগন্নাথপুর টুডে ডটকমকে জানান, গ্রেফতারকৃত আসামীদের আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *