জগন্নাথপুরে তথ্য সেবা কেন্দ্রের আয়োজনে উঠান বৈঠক
- Update Time : ০৫:২৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০১৯
- / 985
মো: আব্দুল হাই:
ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন (২য় পর্যায়) উপজেলা তথ্য সেবা কেন্দ্রের আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) সকাল ১১টায় জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের মোজাহিদপুর গ্রামে আয়োজিত উঠান বৈঠকে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীর ক্ষমতায়ন বৃদ্ধি করতে নারীর প্রতি সহিংসতা রোধ, বাল্য বিবাহ, যৌতুক, নারী স্বাবলম্বিতা, অর্থনৈতিক কর্মকান্ডের ভূমিকা সহ বিভিন্ন সেবা মূলক কার্যক্রমের উপর আলোকপাত করে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাহ্ফুজুল আলম মাসুম। জগন্নাথপুর উপজেলা তথ্য সেবা কর্মকর্তা লুফিয়া জান্নাতের সভাপতিত্বে ও তথ্য সেবা সহকারী মুক্তা রানী দাশের সঞ্চালনায় উঠান বৈঠকে বক্তব্য রাখেন পাইলগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহান আহমদ, রমাপতিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক প্রমূখ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা তথ্য সেবা সহকারী বাশিরা আক্তার, মোজাহিদপুর গ্রামের ভানু চক্রবর্তী, ফুলু মিয়া, ফয়জুল হক, ভূ দেব চক্রবর্তী। উপজেলা তথ্য সেবা কর্মকর্তা লুফিয়া জান্নাত জানান, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) পাইলগাঁও ইউনিয়নের মোজাহিদপুর গ্রামে তালিকাভুক্ত ৫০জন নারীর অংশ গ্রহনে উঠান বৈঠক অনুষ্টিত হয়েছে। উঠান বৈঠক শেষে তাদের মধ্যে সম্মানী ভাতা প্রদান করা হয়েছে। এর আগে চিলাউড়া হলদিপুর ইউনিয়নের মাঝপাড়া গ্রামে, রানীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও গ্রামে এবং কলকলিয়া ইউনিয়নে উঠান বৈঠক অনুষ্টিত হয়েছে। এটি সরকারের একটি গুরুত্বপূর্ন সেবামূলক প্রকল্প। পর্যায়ক্রমে উপজেলার সব কটি ইউনিয়নে উঠান বৈঠক অনুষ্টিত হবে।










