০৮:৩২ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার-২
- Update Time : ০৬:৫৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০১৯
- / 917
স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুরে পুলিশের পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত আসামী সহ ২জনকে গ্রেফতার করা হয়েছে। জানাযায়, বুধবার রাতে থানার এস আই আতিকুল আলম খন্দকারের নেতৃত্বে এ এস আই হারুন অর রশীদ সহ পুলিশদল কলকলিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামী আব্দুল কুদ্দুছকে গ্রেফতার করেছেন। ধৃত আব্দুল কুদ্দুছ কলকলিয়া ইউনিয়নের তেলিকোনা গ্রামের ছয়দুল হকের ছেলে। এদিকে এ এস আই শাহীন চৌধুরীর নেতৃত্বে পুলিশদল অভিযান চালিয়ে পলাতক আসামী মনু মিয়াকে (৪৫) গ্রেফতার করেছেন। ধৃত মনু মিয়া কলকলিয়া ইউনিয়নের জগদীশপুর গ্রামের মৃত ছোয়াব উল্ল্যার ছেলে। থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, গ্রেফতারকৃত আসামীদের আদালতে পাঠানো হয়েছে।










