বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নাদেলকে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে সংবর্ধনা প্রদান

জুবায়ের আহমদ, লন্ডন থেকে:
লন্ডন সফররত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেলকে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পীকারের কার্যালয়ে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সংবর্ধনা অনুষ্টানে টাওয়ার হ্যামলেটস এর স্পীকার তার বক্তব্যে সংবর্ধিত অতিথি ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেলকে অভিনন্দন জানিয়ে বলেন আজ আমার নিজেকে অনেক আনন্দিত মনে হচ্ছে এ কারনেই এমন একজন মানুষকে সংবর্ধনা দিচ্ছি যিনি বাংলাদেশের ক্রিকেটকে নিয়ে কাজ করছেন। এছাড়াও বাংলাদেশ টিম বর্তমানে বিশ্বকাপ খেলতে যুক্তরাজ্যে অবস্থান করছে। তিনি শফিউল আলম চৌধুরী নাদেলের ভবিষ্যত কর্মময় জীবনের সফলতা কামনা করেন। সংবর্ধিত অতিথির বক্তব্যে শফিউল আলম চৌধুরী নাদেল বলেন আমি কাউন্সিলের স্পীকার সহ সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এ সম্মান শুধু আমার একার নয় সিলেট সহ পুরো দেশ বাসীর। তিনি বাংলাদেশের ক্রীড়া ক্ষেত্রে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সার্বিক সহযোগিতা কামনা করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য যুবলীগের সাধারন সম্পাদক সেলিম আহমদ খান, সহ-সভাপতি সৈয়দ আজিজুর রহমান শামীম, যুগ্ম সম্পাদক জামাল খান, জুবায়ের আহমদ, লন্ডন যুবলীগের সাধারন সম্পাদক ফয়ছল হোসেন সুমন, লন্ডন আওয়ামী লীগের ইমিগ্রেশন সম্পাদক দিলোয়ার হোসেন, সাবেক ছাত্র নেতা গোলাম মোস্তফা, বিশিষ্ট সাংবাদিক সৈয়দ শাহ সেলিম, আওয়ামী লীগ নেতা গোলাব আলী, গোলাম আজম তালুকদার, মজুমদার মিয়া, ফারুক উদ্দিন আহমদ, সাংবাদিক আদিল চৌধুরী, ফজলুর রহমান ফজলু প্রমূখ। অনুষ্টানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্র নেতা লন্ডন মহানগর আওয়ামী লীগের মানবাধিকার সম্পাদক বিশিষ্ট কমিউনিটি নেতা শায়েক আহমদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *