০৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মীরপুরে মহিলা আওয়ামী লীগের কর্মী সমাবেশ অনুষ্টিত
- Update Time : ০৮:০০:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০১৯
- / 765
স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নে মহিলা আওয়ামী লীগের সমাবেশ অনুষ্টিত হয়েছে। মীরপুর গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়ার বাস ভবনে সুনামগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সদস্যা সুফিয়া খানম সাথী, মারুফা খানম, শিরিনা বেগম এর নেতৃত্বে সমাবেশে বিপুল সংখ্যক মহিলা আওয়ামী লীগের কর্মীরা উপস্থিত ছিলেন। সুনামগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সদস্যা সুফিয়া খানম সার্থী জানান, জগন্নাথপুর উপজেলায় মহিলা আওয়ামী লীগের কার্যক্রম গতিশীল করে তুলতে পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নে মহিলা আওয়ামী লীগের কর্মী সমাবেশের আয়োজন করা হবে।










