০৮:৩২ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আশারকান্দি ইউপির সাধারন সদস্য পদে উপ-নির্বাচনের মনোনয়নপত্র দাখিল ৩০জুন
- Update Time : ০৮:০৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০১৯
- / 840
স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুর উপজেলার আশারকািন্দ ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাধারন আসনে উপ-নির্বাচনের মনোনয়নপত্র দাখিল ৩০জুন রবিবার। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: মুজিবুর রহমান জানান, আশারকান্দি ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাধারন আসনের উপ-নির্বাচনের ঘোষিত তফশীল অনুযায়ী মনোয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ জুন রবিবার, বাছাই ২জুলাই মঙ্গলবার, প্রার্থীতা প্রত্যাহার ৯জুলাই মঙ্গলবার, ভোট গ্রহন ২৫জুলাই বৃহস্পতিবার। উপজেলা নির্বাহী অফিসার মাহ্ফুজুল আলম মাসুম জানান, আশারকান্দি ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাধারন সদস্য পদে উপ-নির্বাচনের তফশীল ইতোমধ্যে ঘোষনা করা হয়েছে। বিধি মোতাবেক নির্বাচন অনুষ্টানের সকল প্রস্তুতি গ্রহন করা হয়েছে।










